ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার
Published on: 06 Jun 2026, 03:33 AM
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায় ইভটিজিং এর প্রতিবাদ করায় আহত স্কুল শিক্ষক।
বুধবার (২২ এপ্রিল) ফিরোজ শাহ সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।
আটককৃত ব্যক্তি আকবরশাহ এলাকার মৃত নজির আহমদের ছেলে রাজু।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন, আমার এরিয়ার মধ্যে যতগুলা স্কুল-কলেজ আছে সেই সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমরা সার্বক্ষণিক নিয়োজিত। বিশেষ করে স্কুল আঙ্গিনায় মাদকসেবী, ছাত্রীদেরকে ইভটিজিং এর মত যদি কোন ঘটনা ঘটে থাকে ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে আইনের আওতায় আমরা অন্তর্ভুক্ত করি। যার প্রমাণস্বরূপ গতকাল ফিরোজশাহ সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রকাশ রাজু নামে এক মাদক সেবী কিছু মেয়েকে ইভটিজিং এর মত ঘটনা ঘটালে স্কুলের ছাত্রীরা শিক্ষককে বিচার দিলে শিক্ষক সাথে সাথে রাজুর সাথে কথা বলতে গেলে রাজু ধারালো অস্ত্র দিয়ে তার মুখে আঘাত করে শিক্ষককে সাথে সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় স্থানান্তর করা হয়। এই ঘটনাটা আমরা অবগত হয়ে রাতের মধ্যে আসামিকে আইনের আওতায় আনতে সক্ষম হই।
প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক সোহানা রহমান বলেন, স্কুলের ছাত্র-ছাত্রীরা আমাদের সন্তান ওদের ভালো-মন্দ দায়িত্ব সবকিছু যতক্ষণ পর্যন্ত স্কুলে থাকবে ততক্ষণ আমাদের । আমাদের সন্তানেরা কোন প্রকারের ইভটিজিং এর মত ঘটনার সাথে মুখোমুখি হবে এটা আমি কখনো কামনা করি না, এজন্য আমি স্কুল আঙ্গিনায় অপরিচিত কোন লোক চলাফেরা করলে আর তাকে অফিসে এনে জিজ্ঞাসাবাদ করি। গতকালকে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না।
মাদক সেবী রাজু শিক্ষককে ছুরিকাঘাত করেছে তার জন্য তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। মাদক সেবী রাজুকে সর্বোচ্চ শাস্তি দানের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের উপর এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে। এলাকার অভিভাবকদের সাথে কথা বলে জানা যায় তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।