মাকে নির্যাতন করায় স্থানীয়রা ছেলেকে মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ

Published on: 17 Apr 2026, 02:22 PM
মাকে নির্যাতন করায় স্থানীয়রা ছেলেকে  মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ

শ্রীপুরে মাকে মারধরের মতো গুরুতর পারিবারিক অপরাধে অভিযুক্ত এক মাদকাসক্ত যুবককে স্থানীয় জনতা বর্বর শাস্তির মুখোমুখি করেছে। অভিযুক্ত যুবক খলিলকে অর্ধেক মাটিতে পুঁতে রাখা হয় এবং প্রকাশ্যে পাথর ছুঁড়ে মারার ঘটনা ঘটেছে, যা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে।
স্থানীয়রা অভিযোগ করেন, খলিল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং প্রায়শই তার পরিবারের সদস্যদের ওপর অত্যাচার চালাত। সর্বশেষ, সে তার জন্মদাত্রী মাকে নির্মমভাবে মারধর করে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয় এবং জের ধরে ক্ষুব্ধ জনতা তাকে এমন কঠোর শাস্তি প্রদান করে।