তারেক রহমান চাইলেই দেশে ফিরতে সহযোগিতা করবে সরকার

Published on: 17 Apr 2026, 03:29 PM
তারেক রহমান চাইলেই  দেশে ফিরতে সহযোগিতা করবে সরকার

বিশেষ প্রতিনিধি, ঢাকা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন পর্যন্ত ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, তারেক রহমান ফিরতে চাইলে এক দিনেই ট্রাভেল পাস দেবে সরকার।

পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন পর্যন্ত ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি। তবে চাওয়া মাত্রই তারেক রহমানকে দেশে ফিরতে সকল ধরনের সহযোগিতা করবে বাংলাদেশ সরকার।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়া দেশের বাইরের চিকিৎসা নিতে যেতে চাইলে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। তবে সিদ্ধান্ত দল ও পরিবারের।

এর আগে সোমবার (১ ডিসেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।