আইনশৃঙ্খলা রক্ষায় উত্তরা পশ্চিমে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১১
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— মো. ইসলাম মিয়া (২৭), নওরিন আক্তার ওরফে বৃষ্টি, মো. মিজান (৩৮), মো. রায়হান (২৩), মো. রবিন (২৩), মো. ওমর ফারুক (৩৪), মো. মোবারক হোসেন (২৮), মো. আরিফ (৩৫), রাকিবুল হাসান (১৯), মো. সোহাগ (২২) এবং মো. সাদ্দাম (২৮)।
উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল থানাধীন বিভিন্ন এলাকায় নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও মাদক মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের ধরতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১১ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৫ (পাঁচ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে আরও জানানো হয়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।