চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন গোপালঘাটা এলাকা হতে ০১ টি দেশীয় তৈরী বন্দুক এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে, র্যাব-৭
বিশেষ প্রতিনিধি
চট্টগ্রাম
চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন ১৩ নং লেলাং ইউনিয়নের গোপালঘাটা মেইন গেইটের আশপাশ এলাকায় দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র ও দেশীয় তৈরী অস্ত্র পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে।
উক্ত তথ্যের ভিত্তিতে গত ১২ জানুয়ারি ২০২৬ইং তারিখে আনুমানিক ০১:৫৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার ফটিকছড়ি গোপালঘাটা মেইন গেইটের পশ্চিম পাশে ঝোপজঙ্গলের মধ্যে হতে ০১টি দেশীয় তৈরী বন্দুক, ০৪ টি বড় রামদা, ০১ টি দেশীয় তৈরী ছোরা ও ০১ টি ছোট রামদা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
র্যাব-সূত্রে জানা যায়,উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান।