সন্তানের সামনে স্ত্রীকে গোপনাঙ্গে বাঁশ ঢুকিয়ে হত্যা করা ঘাতক স্বামী চট্টগ্রাম র‍্যাব-৭ জালে আটক

Published on: 17 Apr 2026, 03:45 PM
সন্তানের সামনে স্ত্রীকে গোপনাঙ্গে বাঁশ ঢুকিয়ে হত্যা করা ঘাতক স্বামী চট্টগ্রাম  র‍্যাব-৭ জালে আটক

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা বুড়িচং জেলার নেশার টাকা না পেয়ে সন্তানের সামনে স্ত্রীকে গোপনাঙ্গে বাঁশ ঢুকিয়ে হত্যা করে পাষণ্ড স্বামী
হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ণমতি পূর্বপাড়া এলাকায়।
চট্টগ্রাম র‌্যাব-৭, সূত্রে জানা যায়,
নিহত গৃহবধূর নাম লিজা আক্তার (৩৪)। তিনি পূর্ণমতি পূর্বপাড়ার মৃত. তাজুল ইসলামের মেয়ে এবং বউল শিল্পী ইমন সরকারের বোন। অভিযুক্ত স্বামীর নাম দুলাল মিয়া (৩৭), পেশায় রাজমিস্ত্রি। তিনি একই উপজেলার পূর্ণমতি গ্রামের তল্লা পাড়ার আব্দুল বারেকের ছেলে। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে—রিফাত হোসেন (১৩), সাথী আক্তার (৯) ও সানজিদা আক্তার (৩)।

র‌্যাব- আরো জানান,বুধবার দিবাগত রাতে দুলাল মিয়া নেশার জন্য স্ত্রী লিজা আক্তারের কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সন্তানদের সামনে স্ত্রীকে মারধর করেন। একপর্যায়ে ভ*য়াবহ নির্যাতন চালিয়ে লিজাকে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত স্বামী। পরে স্থানীয়রা আহত অবস্থায় লিজা আক্তারকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত তিনি মারা যান।

এই অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের মাধ্যমে বাকলিয়া বউ বাজার খাজা হোটেলের পাশের বিল্ডিং তার নিকটস্ত আত্মীয়র বাসায় আত্মগোপনে রয়েছে খবর পেয়ে আমরা তৎক্ষণিক অভিযান পরিচালনা করে অভিযুক্ত ঘাতক স্বামী দুলাল মিয়া'কে আটক করতে সক্ষম হয়।