জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম পরকীয়ার অভিযোগে উলঙ্গ অবস্থায় জনতার হাতে আটক হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, গত ১ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে তিনি দেওয়ানগঞ্জ উপজেলার পোল্লাকান্দি গ্রামের মাহফুজের বাড়িতে প্রবেশ করে তার স্ত্রী খাদিজার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন।
এ সময় স্থানীয়রা তাকে উলঙ্গ অবস্থায় দেখে আটক করেন। পরে খবর পেয়ে রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে বকশীগঞ্জ উপজেলা বিএনপির নেতা বিপ্লব সওদাগর এবং বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার কামরজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন এবং অভিযুক্ত শামীমকে উদ্ধার করেন।
ঘটনার পর উপস্থিতদের মধ্যস্থতায় সংশ্লিষ্ট পারিবারিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ওই নারী ও তার সাত বছর বয়সী শিশু সন্তান আরাফ বর্তমানে বকশীগঞ্জে জুবাইদুল ইসলাম শামীমের বাসায় অবস্থান করছেন।
এদিকে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগ, গত ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে জুবাইদুল ইসলাম শামীম ছাত্রদলের নাম ব্যবহার করে থানা, উপজেলা ও ভূমি অফিসসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে জড়িত হয়েছেন। অভিযোগ অনুযায়ী, তার কোনো দৃশ্যমান ব্যবসা বা নিয়মিত আয়ের উৎস না থাকলেও সম্প্রতি তিনি নতুন মোটরসাইকেল, আইফোন এবং স্যামসাং এস২৫ আল্ট্রাসহ একাধিক দামী মোবাইল ফোন ব্যবহার করছেন, যা নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত জুবাইদুল ইসলাম শামীমের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। একইভাবে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় এক সন্তানের জননীর সঙ্গে পরকীয়ায় জড়িত থাকার অভিযোগে জামালপুর জেলা ছাত্রদল জুবাইদুল ইসলাম শামীমকে শোকজ নোটিশ দিয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের যৌথ স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, দায়িত্বশীল পদে থেকে সুনির্দিষ্ট অভিযোগ ওঠায় শামীমকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
পরকীয়ার অভিযোগে উলঙ্গ অবস্থায় জনতার হাতে আটক বকশীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা, শোকজ ও সাময়িক অব্যাহতি
By Rasel Das |
০৬ জানুয়ারি, ২০২৬ |
229 views
ADVERTISEMENT
728 x 90
ADVERTISEMENT
Responsive