ব্রেকিং নিউজ
ভুয়া নথিতে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারকালে আটক! চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আহত ৩ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার ভুয়া নথিতে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারকালে আটক! চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আহত ৩ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার

হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ।

By Rasel Das | ০১ ফেব্রুয়ারি, ২০২৬ | 310 views
হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ।

ADVERTISEMENT
728 x 90

মোঃ সেলিম উদ্দীন,
উপজেলা প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের পূর্ব কলাউজান এলাকায় হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার।

আজ বিকাল ৩ টার দিকে উপজেলার একটি রেস্টুরেন্টের হলরুমে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য হালিমা আক্তার।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, গত ২৪ জানুয়ারি গভীর রাতে তাদের নিজস্ব খতিয়ানভুক্ত জায়গায় কিছু চিহ্নিত সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নির্মাণাধীন সীমানা প্রাচীরের লোহার রড কেটে নিয়ে যায় এবং জায়গাটি দখল করে নেয়। এ বিষয়ে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেও কোন আইনি সহায়তা পায়নি ভোক্তভোগী পরিবার। আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে থানায় সন্ধ্যা ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত থানায় বসিয়ে রেখেছে বলে জানান ভুক্তভোগী পরিবাট।


তিনি আরও বলেন, গতকাল অভিযুক্তরা আবার ওই জায়গায় ইট বসাতে গেলে তারা বাধা দেন ভুক্তভোগী পরিবার। জায়গা দখলে বাধা প্রদান করায় অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ ও দফায় দফায় হামলা চালায়। কিন্তু থানা পুলিশ তাদের অভিযোগ আমলে নিচ্ছেন না। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম যাচ্ছে। বিষয়টি সর্স্পকে লোহাগাড়া থানাকে অবহিত করেছি। ভোক্তাভোগী অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

ADVERTISEMENT
Responsive