ব্রেকিং নিউজ
ভুয়া নথিতে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারকালে আটক! চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আহত ৩ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার ভুয়া নথিতে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারকালে আটক! চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আহত ৩ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার

নরসিংদী থেকে আটক আতাউর রহমান বিক্রমপুরী, পাঠানো হলো কাশিমপুর কারাগারে

By Rasel Das | ২৪ ডিসেম্বর, ২০২৫ | 184 views
নরসিংদী থেকে আটক আতাউর রহমান বিক্রমপুরী, পাঠানো হলো কাশিমপুর কারাগারে

ADVERTISEMENT
728 x 90

বিশেষ প্রতিনিধি ঢাকা

নরসিংদী থেকে গ্রেফতার হওয়া আতাউর রহমান বিক্রমপুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আতাউর রহমান বিক্রমপুরীর বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা তিন মাসের আটকাদেশ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে বুধবার সকালে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নরসিংদী থেকে আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করে।

বুধবার দুপুরে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অনুরোধে ডিবি পুলিশ মঙ্গলবার রাতে নরসিংদী থেকে আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করে। পরে তাকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, থানায় নেওয়ার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আতাউর রহমান বিক্রমপুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, আতাউর রহমান বিক্রমপুরীর বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আটকাদেশ থাকায় ডিবি পুলিশ গ্রেফতারের পর তাকে আমাদের কাছে হস্তান্তর করে। এরপর আমরা আইনানুগ ব্যবস্থা নিয়ে তাকে কাশিমপুর কারাগারে পাঠিয়েছি।

ADVERTISEMENT
Responsive