ব্রেকিং নিউজ
ভুয়া নথিতে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারকালে আটক! চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আহত ৩ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার ভুয়া নথিতে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারকালে আটক! চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আহত ৩ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার
BGB

কক্সবাজার উখিয়া ৫০হাজার ইয়াবাসহ যুবক আটক

By Rasel Das | ২০ আগস্ট, ২০২৫ | 246 views
কক্সবাজার উখিয়া ৫০হাজার ইয়াবাসহ যুবক আটক

ADVERTISEMENT
728 x 90

ওমর ফারুক কক্সবাজার প্রতিনিধি::

উখিয়ায়(৬৪বিজিবি)সোমবার ১৮ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পালংখালীর পশ্চিম আঞ্জুমানপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করা হয়। আটককৃত যুবক পালংখালীর নলবুনিয়া এলাকার মৃত আমিরুজ্জামানের ছেলে মোহাম্মদ কাউছার (২৮) বিষয়টি নিশ্চিত করে বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দীন জানান, সীমান্তে মাদকের গতি বেড়ে যাওয়ায় বিজিবি টহল জোরদার করেছে। এর ধারাবাহিকতায় আঞ্জুমানপাড়ার ১৯ নম্বর সীমান্ত পিলারের কাছে অবস্থানকালে মিয়ানমার দিক থেকে সন্দেহজনকভাবে প্রবেশ করতে দেখা যায় এক যুবককে। বিজিবি সদস্যরা থামার সংকেত দিলে তিনি পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে আটক করা হয় তাকে।
তল্লাশিতে তার গায়ে প্যাঁচানো অবস্থায় ৫০ হাজার ইয়াবা ও একটি ধারালো দা উদ্ধার করা হয়।
এদিকে, স্থানীয় সূত্রে জানা যায়, আটক হওয়া কাউছার সিন্ডিকেটের একজন বাহক মাত্র। এই চালানের মূল কারবারিরা সীমান্ত ঘেঁষে অবস্থান করলেও বিজিবির উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয়। ফলে আসল হোতারা আবারও থেকে গেল অদৃশ্য।
স্থানীয়রা জানান, মিয়ানমার সীমান্ত থেকে নিয়মিত ছোট-বড় চালান দেশে প্রবেশ করছে। সীমান্তবর্তী কয়েকটি গ্রাম ইতিমধ্যে মাদকচক্রের নিরাপদ রুটে পরিণত হয়েছে। প্রভাবশালী কারবারিদের ছত্রছায়ায় এই সিন্ডিকেট পরিচালিত হলেও ধরা পড়ছে কেবল বাহকেরা।
সচেতন মহলের দাবী, আটককৃত যুবককে শুধু মামলায় চালান না দিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। তাহলেই সিন্ডিকেটের আসল হোতা, অর্থদাতা ও সীমান্তপারের মাদক নেটওয়ার্কের নাম বেরিয়ে আসবে।

ADVERTISEMENT
Responsive