ব্রেকিং নিউজ
ভুয়া নথিতে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারকালে আটক! চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আহত ৩ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার ভুয়া নথিতে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারকালে আটক! চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আহত ৩ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার

কাতারে বহুতল ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

By Rasel Das | ২৬ জানুয়ারি, ২০২৬ | 145 views
কাতারে বহুতল ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

ADVERTISEMENT
728 x 90

নিজস্ব প্রতিবেদক 

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে কর্মস্থলে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লিটন দাস (২৩) নামে এক বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।



গতকাল রবিবার (২৫ জানুয়ারি) বাংলাদেশের সন্ধ্যা ৭টার সময়ে বিল্ডিং কনস্ট্রাকশন সাইটে কাজ করার সময় অসাবধানতাবশত একটি ভবনের চারতলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত লিটন দাস কুলাউড়া উপজেলার ছকাপন এলাকার নান্টু দাসের ছেলে।


জানা যায়, লিটন দাস কাতারে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতো। নির্মাণ কাজ করার সময় হঠাৎ মাথা ঘুরে চারতলা ভবন থেকে নিচে পড়ে যান। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি মারা যান। লিটনের মৃত্যুতে তার পরিবার, সহকর্মী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



বিষয়টি নিশ্চিত করে লিটন দাসের বন্ধু জামিল আহমেদ বলেন, আমরা শুনেছি কাজের সময় অসাবধানতাবশত ভবন থেকে পড়ে লিটনের মৃত্যু হয়েছে।

ADVERTISEMENT
Responsive