মোহাম্মদ হোছাইন
সাতকানিয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে সম্পন্ন করার সিদ্ধান্তকে সামনে রেখে গণভোটের পক্ষে সারা দেশে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের সাতকানিয়ায় গণভোটের পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে।সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কেরানীহাটে এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।এতে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম,উপজেলা আইসিটি কর্মকর্তা আনোয়ার হোসাইনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এ সময় সাধারণ মানুষের মাঝে নির্বাচন কমিশনের অনুমোদিত গণভোট সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।
লিফলেটে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ,২০২৫ অনুযায়ী প্রস্তাবিত সংস্কারগুলোর বিষয়ে জনসাধারণকে অবহিত করা হয় এবং হ্যাঁ/না ভোট প্রদানের বিষয়ে ধারণা দেওয়া হয়।লিফলেটে উল্লেখ করা হয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা,দুই কক্ষবিশিষ্ট সংসদ গঠন,সংবিধান সংশোধনে উচ্চকক্ষের অনুমোদন,সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি,বিচার বিভাগের স্বাধীনতা,স্থানীয় সরকার শক্তিশালীকরণ,প্রধানমন্ত্রীর মেয়াদ ও রাষ্ট্রপতির ক্ষমতাসহ জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত ৩০টি বিষয়ে জনগণের সম্মতি নেওয়াই এই গণভোটের মূল উদ্দেশ্য।উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন,গণভোট একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া।এ বিষয়ে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। মানুষ যেন সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারে,সে জন্যই এই লিফলেট বিতরণ কার্যক্রম।এদিকে,স্থানীয়দের মাঝে গণভোট নিয়ে আগ্রহ লক্ষ্য করা গেছে।অনেকেই লিফলেট নিয়ে প্রস্তাবগুলো পড়ে দেখেন এবং কর্মকর্তাদের কাছে বিভিন্ন প্রশ্ন করেন।
উল্লেখ্য,নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে দেশব্যাপী ব্যানার,লিফলেটসহ বিভিন্ন প্রচার কার্যক্রম চালাচ্ছে ইসি।
সাতকানিয়ায় গণভোটের পক্ষে লিফলেট বিতরণ উপজেলা প্রশাসনের
By Rasel Das |
২২ ডিসেম্বর, ২০২৫ |
204 views
ADVERTISEMENT
728 x 90
ADVERTISEMENT
Responsive