ব্রেকিং নিউজ
ভুয়া নথিতে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারকালে আটক! চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আহত ৩ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার ভুয়া নথিতে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারকালে আটক! চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আহত ৩ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার

প্রতারক চক্রের হদিস: ৫১ হাজারের বেশি সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার

By Rasel Das | ১৩ জানুয়ারি, ২০২৬ | 202 views
প্রতারক চক্রের হদিস: ৫১ হাজারের বেশি সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার

ADVERTISEMENT
728 x 90

সফিউল আজম রুবেল
বিশেষ প্রতিনিধি

রাজধানীর ভাটারা ও উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপারেটরের ৫১ হাজারের বেশি সিম, মোবাইল ফোন ও অবৈধ ভিওআইপি গেটওয়ে সামগ্রী উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রামভিত্তিক প্রতারক চক্রের মোট আট সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চেন লিং ফেং (Chen Ling Feng), জেং কং (Zeng Cong), জেং চাংকিয়াং (Zeng Changqiang), ওয়েন জিয়ান কিউ (Wen Xian Qiu), হুয়াং ঝেং জিয়াং (Huang Zheng Xiang), মো. জাকারিয়া (২৬), নিয়াজ মাসুম (২০) এবং কামরুল হাসান ওরফে হাসান জয় (৩৮)।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি মিডিয়া তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ওয়েবভিত্তিক ক্রাইম ইনভেস্টিগেশন টিম অনলাইনে চাকরি দেওয়ার নামে প্রতারণা, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে জালিয়াতি ও বিভিন্ন সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ তদন্ত করতে গিয়ে এই চক্রের সন্ধান পায়। অভিযোগগুলো ডিএমপি, ডিবি সাইবার সাপোর্ট সেন্টার এবং ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগে জমা পড়েছিল।

চক্রটির গতিবিধি পর্যবেক্ষণ করে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে মো. নিয়াজ মাসুম ও কামরুল হাসান ওরফে হাসান জয়কে গ্রেপ্তার করে ডিবি। এ সময় তাদের কাছ থেকে অনলাইন প্রতারণায় ব্যবহৃত ১৪টি ভিওআইপি গেটওয়ে ডিভাইস, বিভিন্ন অপারেটরের মোট ৫১ হাজার ৬৭টি সিম, চারটি মোবাইল ফোন, দুটি সিপিইউ ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

মামলার নিবিড় তদন্তে জানা যায়, রাজধানীর বিভিন্ন এলাকায় এই ধরনের আরও অনলাইন প্রতারক চক্র সক্রিয় রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৯ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে পাঁচজন বিদেশি নাগরিকসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে অনলাইন প্রতারণায় ব্যবহৃত সাতটি অবৈধ ভিওআইপি গেটওয়ে ডিভাইস, বিভিন্ন ব্র্যান্ডের ৪৭টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ১৮৪টি সিম এবং পাঁচটি ল্যাপটপ জব্দ করা হয়।

ডিবি সাইবার সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা কখনো চাকরি দেওয়ার প্রলোভন, কখনো বেশি মুনাফায় বিনিয়োগের আশ্বাস, আবার কখনো নিত্যপ্রয়োজনীয় পণ্য সস্তায় সরবরাহের চটকদার বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত।

গ্রেপ্তারকৃত নিয়াজ মাসুম ও কামরুল হাসান ওরফে হাসান জয়কে আগেই আদালতে পাঠানো হয়েছে। অন্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


ADVERTISEMENT
Responsive