ব্রেকিং নিউজ
ভুয়া নথিতে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারকালে আটক! চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আহত ৩ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার ভুয়া নথিতে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারকালে আটক! চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আহত ৩ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার

কোতেয়ালী থানার বিশেষ অভিযানে চিহ্নিত দুই ছিনতাইকারী গ্রেফতার

By Rasel Das | ০৯ জানুয়ারি, ২০২৬ | 369 views
কোতেয়ালী থানার বিশেষ অভিযানে চিহ্নিত দুই ছিনতাইকারী গ্রেফতার

ADVERTISEMENT
728 x 90

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ডজনখানেক মামলার দুই ছিনতাইকারী'কে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৭ জানুয়ারি রাতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল্লাহ আল নোমান সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে মো. বায়েজীদ (২৭) ও মোহাম্মদ আরিফ (২৪) নামে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার বায়েজীদের বাড়ি কোতোয়ালী থানার বক্সিরহাট এলাকার বদরশাহ মাজার গল্লি এলাকায় এবং আরিফের বাড়ি জেলরোড় আমানত শাহ মাজার বদরপুকুর বসতি পাড় এলাকায়।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনই চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় চোর ছিনতাইকারী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে অস্ত্র, মাদক, বিস্ফোরক দ্রব্য ও ডাকাতির প্রস্তুতিসহ একাধিক গুরুতর মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মো. বায়েজীদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য আইন,ছিনতাই, হত্যাসহ ও হত্যাচেষ্টা সংক্রান্ত একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। অপরদিকে মোহাম্মদ আরিফের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক দ্রব্য আইন, চুরি,ছিনতাই, অস্ত্র আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার দুই আসামিকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি মো. আফতাব উদ্দিন।

ADVERTISEMENT
Responsive