ব্রেকিং নিউজ
ভুয়া নথিতে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারকালে আটক! চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আহত ৩ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার ভুয়া নথিতে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারকালে আটক! চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আহত ৩ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার

বরের জুতা লুকানোকে কেন্দ্র করে ভেঙে গেল বিয়ে

By Rasel Das | ২১ ডিসেম্বর, ২০২৫ | 231 views
বরের জুতা লুকানোকে কেন্দ্র করে ভেঙে গেল বিয়ে

ADVERTISEMENT
728 x 90

বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিয়ের অনুষ্ঠানে বরের জুতা লুকানোকে কেন্দ্র করে বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গুলিয়াখালীর চরে এ ঘটনা ঘটে।

কনেপক্ষের সূত্রে জানা যায়, গুলিয়াখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুল প্রায় ৬০ জন বরযাত্রী নিয়ে শুক্রবার কনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে আসেন। এ সময় জুতা লুকানোকে কেন্দ্র করে বরপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা বিয়ে সম্পন্ন না করেই কনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় এবং মোবাইল ফোন, টাকা-পয়সা লুট করে নিয়ে চলে যায় বলে অভিযোগ করেন কনেপক্ষের সদস্যরা।

কনেপক্ষের এক আত্মীয় খাদিজা বেগম জানান, বরণ অনুষ্ঠানে বরকে একটি স্মার্টফোন ও দশ আনা ওজনের একটি সোনার চেইন উপহার দেওয়া হয়। বিয়ের আয়োজন উপলক্ষে প্রায় ২০০ জন অতিথির ব্যবস্থা করা হয়েছিল।

তিনি আরও অভিযোগ করেন, বরপক্ষের লোকজন পাঁচ মণ দুধের দই, এক লাখ টাকা মূল্যের একটি গরু এবং দাওয়াতে আসা অতিথিদের দেওয়া নগদ টাকাসহ সবকিছু নিয়ে মারধর করে ঘটনাস্থল ত্যাগ করে।


ADVERTISEMENT
Responsive