ডবলমুরিং মডেল থানার অভিযানে ১৩ জন গ্রেপ্তার, উদ্ধার বাস
By Rasel Das |
০৬ জুন, ২০২৬ |
49 views
ADVERTISEMENT
728 x 90
বিশেষ প্রতিনিধিঃ-
চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ, শ্রমিকলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ১৩ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি যাত্রীবাহী বাস, সাদা কাপড়ের টুকরা, বাঁশের লাঠি ও ইটের টুকরাও উদ্ধার করা হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ জুন সকালে নগরীর আগ্রাবাদ এলাকায় সরকারবিরোধী নাশকতার উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি যাত্রীবাহী বাসযোগে জড়ো হয়ে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। এ সময় ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।
অভিযানকালে পুলিশ উপস্থিত ব্যক্তিদের ছত্রভঙ্গ করে এবং ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের বিরুদ্ধে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন হালিশহর থানা যুবলীগের সভাপতি মো. ওমর ফারুকসহ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, অভিযানে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে কয়েকটি সাদা কাপড়ের টুকরা, ১০টি বাঁশের লাঠি এবং ১৩টি ইটের টুকরা উদ্ধার করা হয়।
ডবলমুরিং মডেল থানার একাধিক কর্মকর্তার অংশগ্রহণে পরিচালিত এ অভিযানে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ADVERTISEMENT
Responsive