ব্রেকিং নিউজ
ভুয়া নথিতে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারকালে আটক! চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আহত ৩ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার ভুয়া নথিতে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারকালে আটক! চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আহত ৩ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার

মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে বাধার মুখে পড়েন বালু উত্তোলনকারীরা, গুলিবিদ্ধ ৩

By Rasel Das | ১৫ নভেম্বর, ২০২৫ | 299 views
মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে বাধার মুখে পড়েন বালু উত্তোলনকারীরা, গুলিবিদ্ধ ৩

ADVERTISEMENT
728 x 90

ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে বাধার মুখে পড়েন বালু উত্তোলনকারীরা। এসময় বালু উত্তোলনকারীদের ছররা গুলিতে তিনজন গুলিবিদ্ধ হন। পরে পুলিশের ও স্থানীয়দের সহযোগিতায় তাদের ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন, ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের বাসিন্দা মো. শাজাহান মীর (৬৫), মো. আলী মৃধা (৫৫) ও মো. অপূর্ব (১৮)। তাদের মধ্যে শাহজাহানের পিঠে, মো. আলীর গালে ও অপূর্বের মাথার পেছনে ছররা গুলির আঘাত লেগেছে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের কাঠিরমাথা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

আহতরা জানান, বেশ কয়েকদিন ধরে কাচিয়া ইউনিয়নের কাঠিরমাথা সংলগ্ন মেঘনা নদীতে একটি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। স্থানীয়রা বারবার বাধা দিলেও তারা মানেননি। পরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় শতাধিক মানুষ দুটি ট্রলার নিয়ে ওই ড্রেজারের কাছে গিয়ে বালু উত্তোলনে বাধা দেন। এতে তারা ক্ষিপ্ত হয়। পরে স্পিডবোট নিয়ে ৬–৭ জন সন্ত্রাসী অস্ত্রসহ এসে তাদের ওপর ছররা গুলি বর্ষণ করেন। এতে তিনজন গুলিবিদ্ধ হন।

পরে তারা আহতদের নিয়ে তীরে ফিরে এলে পুলিশের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অভিযোগ, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী ও গুলি করা সন্ত্রাসীরা ভোলার একাধিক মামলার আসামি জামাল উদ্দিন সকেটের লোক। জামাল উদ্দিন সকেটের নির্দেশে এভাবে গুলি করা হয়েছে বলেও তাদের অভিযোগ।

এদিকে অভিযুক্ত জামাল উদ্দিন সকেট অভিযোগ অস্বীকার করে জানান, তারা কোনো অবৈধভাবে বালু উত্তোলন করছেন না। যেখানে গোলাগুলি হয়েছে সেখানে তার কোনো লোক বালু কাটছেন না। আর গুলি করা কেউ তার লোক নয়। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেন।

ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান জানান, দুপুর দেড়টার দিকে তিনজন ছররা গুলিবিদ্ধ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা আশঙ্কামুক্ত।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ জানান, এ বিষয়ে থানায় এখনও কেউ লিখিত অভিযোগ করেননি। তবে তারা ফোনে জানিয়েছেন অভিযোগ করবেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ADVERTISEMENT
Responsive