ওমর ফারুক কক্সবাজার প্রতিনিধি::
চট্টগ্রামের বাঁশখালীতে কথিত সাংবাদিক পরিচয়ে ইয়াবা পরিবহনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১টা ১৫ মিনিটে পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারের নেতৃত্বে এসআই মো. জামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পুঁইছড়ি ইউনিয়নের পুটখালী ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।
এসময় কক্সবাজারের নুরুল আলম মুজাহিদ (৪২) নামে এক ব্যক্তিকে ২৪০০ পিস ই*য়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দৈনিক আজকের বসুন্ধরা নামের একটি পত্রিকার পরিচয়পত্রও (আইডি কার্ড) পাওয়া গেছে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি প্রকৃত সাংবাদিক নন, কথিত পরিচয়ে ইয়াবা কারবারে জড়িত ছিলেন। স্থানীয়রাও অভিযোগ করেছেন, তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় ব্যবহার করে প্রভাব খাটাতেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
বাঁশখালীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক আটক
By Rasel Das |
২০ আগস্ট, ২০২৫ |
201 views
ADVERTISEMENT
728 x 90
ADVERTISEMENT
Responsive