ব্রেকিং নিউজ
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার সাতকানিয়ার কেরানি হাটে মা শিশু জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। পাঁচলাইশে পুলিশের অভিযানে ৫২টি চোরাই মোবাইলসহ ৩ জন গ্রেফতার কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার সাতকানিয়ার কেরানি হাটে মা শিশু জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। পাঁচলাইশে পুলিশের অভিযানে ৫২টি চোরাই মোবাইলসহ ৩ জন গ্রেফতার

মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

By Rasel Das | ২৫ জানুয়ারি, ২০২৬ | 124 views
মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ADVERTISEMENT
728 x 90


রাজিব দাশ (তুষার)

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিনের নেতৃত্বে এ এসআই রিগান চাকমার সমন্বয়ে গঠিত একটি টিম অদ্য ২৫ জানুয়ারি ২০২৬ ইং তারিখে হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির নাম মো. আবুল খায়ের , পিতা: মৃত করিম বক্স। তার বাড়ি চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানাধীন ৩৭৫ নম্বর আশরাফ আলী রোড, শামসুল হুদা লেইনে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আবুল খায়েরের বিরুদ্ধে দায়রা মামলা নং- ৭০৪/২০০২, জিআর নং- ৩৮০/২০০২ এবং কোতোয়ালী থানার মামলা নং- ২৮(৪)২০০২ রয়েছে। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ১(খ) ধারায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক ছিলেন।
গ্রেফতারের পর আসামিকে যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানানো হয়, মাদক সংক্রান্ত মামলার পলাতক আসামিদের গ্রেফতারে সিএমপি’র অভিযান অব্যাহত থাকবে।

ADVERTISEMENT
Responsive