ব্রেকিং নিউজ
Gmail হ্যাক করে ব্যাংক হিসাব থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ, চট্টগ্রামে ডিবির হাতে গ্রেপ্তার ২ চার বছরের শিশু ধর্ষণ মামলায় মাত্র ৫ কার্যদিবসে অভিযোগপত্র দাখিল টাঙ্গাইল র‍্যাব-১৪ কর্তৃক ৩৬ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার বাকলিয়া থানা পুলিশের অভিযানে ২ কোটি ৪৪ লাখ টাকার বিদেশি মদসহ ৫ জন গ্রেফতার বাকলিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Gmail হ্যাক করে ব্যাংক হিসাব থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ, চট্টগ্রামে ডিবির হাতে গ্রেপ্তার ২ চার বছরের শিশু ধর্ষণ মামলায় মাত্র ৫ কার্যদিবসে অভিযোগপত্র দাখিল টাঙ্গাইল র‍্যাব-১৪ কর্তৃক ৩৬ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার বাকলিয়া থানা পুলিশের অভিযানে ২ কোটি ৪৪ লাখ টাকার বিদেশি মদসহ ৫ জন গ্রেফতার বাকলিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাঁচলাইশে পুলিশের অভিযানে ৫২টি চোরাই মোবাইলসহ ৩ জন গ্রেফতার

By Rasel Das | ২৯ জানুয়ারি, ২০২৬ | 296 views
পাঁচলাইশে পুলিশের অভিযানে ৫২টি চোরাই মোবাইলসহ ৩ জন গ্রেফতার

ADVERTISEMENT
728 x 90

রাজিব দাস (তুষার)

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২টি চোরাই মোবাইল ফোনসহ তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. মারুফ বিন আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ গত ২৮ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, একইদিন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে পাঁচলাইশ থানাধীন অলি বেগ খান জামে মসজিদের উত্তর পাশে আল মক্কা ফার্মেসির সামনে থেকে আবু মোহাম্মদ নাঈম (২০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তার দেওয়া তথ্যমতে রাত ৮টা ৪০ মিনিটে চান্দগাঁও থানাধীন ছানোয়ারা আবাসিক এলাকার হোসেন ম্যানশনের ৬ তলার ৬০৩ নম্বর ফ্ল্যাট থেকে সৈয়দ মোহাম্মদ আজম (২৫) কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে আরও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরবর্তীতে রাত ১১টা ৩০ মিনিটে কোতোয়ালী থানাধীন নিউ মার্কেট মোড়ের ট্রাফিক পুলিশ বক্সের সামনে ফুটপাত থেকে মো. আরিফ হোসেন (৩২) কে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকেও বিভিন্ন ব্র্যান্ডের ২৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, উদ্ধারকৃত মোট ৫২টি চোরাই মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামিরা এসব মোবাইল ফোন চুরি করে নিজেদের হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল বলে স্বীকার করেছে।
এ ঘটনায় পাঁচলাইশ মডেল থানায় মামলা নং-২০, তারিখ ২৯/০১/২০২৬ ইং, দণ্ডবিধি ১৮৬০-এর ৪১৩/৩৪ ধারায় মামলা রুজু করে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ADVERTISEMENT
Responsive