ব্রেকিং নিউজ
Gmail হ্যাক করে ব্যাংক হিসাব থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ, চট্টগ্রামে ডিবির হাতে গ্রেপ্তার ২ চার বছরের শিশু ধর্ষণ মামলায় মাত্র ৫ কার্যদিবসে অভিযোগপত্র দাখিল টাঙ্গাইল র‍্যাব-১৪ কর্তৃক ৩৬ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার বাকলিয়া থানা পুলিশের অভিযানে ২ কোটি ৪৪ লাখ টাকার বিদেশি মদসহ ৫ জন গ্রেফতার বাকলিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Gmail হ্যাক করে ব্যাংক হিসাব থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ, চট্টগ্রামে ডিবির হাতে গ্রেপ্তার ২ চার বছরের শিশু ধর্ষণ মামলায় মাত্র ৫ কার্যদিবসে অভিযোগপত্র দাখিল টাঙ্গাইল র‍্যাব-১৪ কর্তৃক ৩৬ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার বাকলিয়া থানা পুলিশের অভিযানে ২ কোটি ৪৪ লাখ টাকার বিদেশি মদসহ ৫ জন গ্রেফতার বাকলিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাকলিয়া থানা পুলিশের অভিযানে ২ কোটি ৪৪ লাখ টাকার বিদেশি মদসহ ৫ জন গ্রেফতার

By Rasel Das | ৩০ মে, ২০২৬ | 68 views
বাকলিয়া থানা পুলিশের অভিযানে ২ কোটি ৪৪ লাখ টাকার বিদেশি মদসহ ৫ জন গ্রেফতার

ADVERTISEMENT
728 x 90

নিউজ ডেস্কঃ- চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার বিশেষ অভিযানে প্রায় দুই কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৪৪৮ লিটার বিদেশি মদসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সিএমপির সহকারী পুলিশ কমিশনার (এলআইসি) মোহাম্মদ শরীফুল আলম চৌধুরী সুজনের নেতৃত্বে বাকলিয়া থানার বিশেষ অভিযান টিম ২৮ মে রাত ১২টা ১০ মিনিট থেকে ভোর ৬টা পর্যন্ত অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই (নিঃ) মো. শরীফ উল্লাহ, এসআই (নিঃ) নাসিম উল হক ইমরান ও সঙ্গীয় ফোর্স অংশ নেন। অভিযান চলাকালে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর রোডের শেষ মাথায় জামাল স্টোরের সামনে রাস্তার উপর থেকে পাঁচজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৪৪৮ লিটার বিদেশি মদ জব্দ করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক মূল্য প্রতি লিটার ১০ হাজার টাকা হিসেবে মোট ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা। গ্রেফতারকৃতরা হলেন— মো. জসীম শেখ (৩০), আশীষ কান্তি নাথ (৪৮), মো. আল এমরান (৪২), মো. ওমর ফারুক (৪৩) ও মো. আজহারুল ইসলাম সরকার (৪৪)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ADVERTISEMENT
Responsive