ব্রেকিং নিউজ
Gmail হ্যাক করে ব্যাংক হিসাব থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ, চট্টগ্রামে ডিবির হাতে গ্রেপ্তার ২ চার বছরের শিশু ধর্ষণ মামলায় মাত্র ৫ কার্যদিবসে অভিযোগপত্র দাখিল টাঙ্গাইল র‍্যাব-১৪ কর্তৃক ৩৬ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার বাকলিয়া থানা পুলিশের অভিযানে ২ কোটি ৪৪ লাখ টাকার বিদেশি মদসহ ৫ জন গ্রেফতার বাকলিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Gmail হ্যাক করে ব্যাংক হিসাব থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ, চট্টগ্রামে ডিবির হাতে গ্রেপ্তার ২ চার বছরের শিশু ধর্ষণ মামলায় মাত্র ৫ কার্যদিবসে অভিযোগপত্র দাখিল টাঙ্গাইল র‍্যাব-১৪ কর্তৃক ৩৬ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার বাকলিয়া থানা পুলিশের অভিযানে ২ কোটি ৪৪ লাখ টাকার বিদেশি মদসহ ৫ জন গ্রেফতার বাকলিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাকলিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

By Rasel Das | ০৫ মে, ২০২৬ | 152 views
বাকলিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

ADVERTISEMENT
728 x 90

সঞ্জয় দত্ত, চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার উদ্যোগে পরিচালিত বিশেষ তল্লাশী অভিযানে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে ২০২৬) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে বাকলিয়া থানাধীন নতুনব্রীজ শহীদ বশরুজ্জামান গোল চত্বর এলাকায় পুলিশ বক্সের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) নাসিম উল হক ইমরান, এএসআই (নিঃ) হামিদুল ইসলাম ও এএসআই (নিঃ) মহিন উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন। এসময় আশিকুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার গোবিন্দপুর ইউনিয়নের কুলারপাড়া এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ADVERTISEMENT
Responsive