ব্রেকিং নিউজ
ভুয়া নথিতে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারকালে আটক! চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আহত ৩ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার ভুয়া নথিতে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারকালে আটক! চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আহত ৩ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার

মগবাজারে অ্যাম্বুলেন্সে মিলল দুই শিশুর লাশ, মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ

By Rasel Das | ২১ ডিসেম্বর, ২০২৫ | 157 views
মগবাজারে অ্যাম্বুলেন্সে মিলল দুই শিশুর লাশ, মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ

ADVERTISEMENT
728 x 90

বিশেষ প্রতিনিধি ঢাকা

রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার ওয়ারলেস মোড় এলাকায় একটি বাসার গ্যারেজে রাখা ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে দুই শিশুর (ভাই-বোন) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো আফরিদা চৌধুরী (১০) ও তার এক বছর বয়সী ভাই ইলহাম চৌধুরী। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মগবাজার ওয়ারলেস মোড়ের ৯১ নম্বর এসএইচএস টাওয়ারের নিচতলায় থাকা একটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়। পরে রোববার (২১ ডিসেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান, খবর পেয়ে শনিবার রাতে বাসার নিচে রাখা ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয় এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। প্রাথমিকভাবে তাদের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও জানান, নিহত শিশুদের বাবা মোসলেহ উদ্দিন চৌধুরী একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের জিএম এবং মা সাইদা জাকাওয়াত আরা গৃহিণী। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানায়। বর্তমানে তারা মগবাজার ওয়ারলেস মোড় এলাকার ওই বাসায় বসবাস করছেন।

প্রাথমিক তদন্তে পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় দুই শিশু সন্তানসহ বাবা-মা একসঙ্গে খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে বড় মেয়ে আফরিদা অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় রাশমনো হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে আফরিদার লাশ বাসায় আনার পর ছোট ভাই ইলহামও বমি করতে শুরু করে। তাকে দ্রুত মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হলে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

এসআই মো. সুমন মিয়া বলেন, একই খাবার খেয়ে বাবা-মাও অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে চিকিৎসা শেষে তারা বর্তমানে সুস্থ আছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার কারণেই শিশু দুটির মৃত্যু হয়েছে। খাবারটি বাসায় রান্না করা হয়েছিল নাকি বাইরে থেকে আনা হয়েছিল—তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে শিশুদের চাচা তৌহিদ আলম চৌধুরী জানান, আফরিদা বেইলি রোডের ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১৬ ডিসেম্বর তার জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে বাবা-মা দুই সন্তানকে নিয়ে বাইরে একটি রেস্টুরেন্টে খাবার খেয়েছিলেন। চারদিন পর তারা অসুস্থ হয়ে পড়ে। কোন খাবার থেকে তারা অসুস্থ হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে বলে তিনি জানান।

ADVERTISEMENT
Responsive