ব্রেকিং নিউজ
ভুয়া নথিতে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারকালে আটক! চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আহত ৩ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার ভুয়া নথিতে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারকালে আটক! চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আহত ৩ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার

পরকীয়ার জেরে যুবককে ৬ টুকরা

By Rasel Das | ১০ আগস্ট, ২০২৫ | 236 views
পরকীয়ার জেরে যুবককে ৬ টুকরা

ADVERTISEMENT
728 x 90

কুমিল্লা প্রতিনিধি:: কুমিল্লার তিতাসে পরকীয়ার জেরে মো. নজরুল ইসলাম ভুঁইয়া (৩০) নামে এক যুবককে হত্যার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) উপজেলার মজিদপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মজিদপুর গ্রামের মজু মিয়ার ছেলে হোসেন ও তার স্ত্রী স্মৃতি আক্তার। নিহত নজরুল উপজেলার সাহাবৃদ্ধি গ্রামের মো. হানিফ ভুঁইয়ার ছেলে।

আসামিদের স্বীকারোক্তির বরাত দিয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুলউল্লাহ জানান, দুই সন্তানের জননী স্মৃতি ভাড়া বাসায় থাকার সময়ে নজরুলের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। কয়েকবার তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন স্বামী হোসেন।

স্ত্রীকে মজিদপুর গ্রামে নিয়ে এলেও সম্পর্ক বজায় থাকায় হোসেন ক্ষুব্ধ হন। ৬ আগস্ট রাতে স্মৃতির ডাকে নজরুল ওই বাড়িতে এসে ঘরে ঢোকেন।

এ সময় দরজার আড়ালে লুকিয়ে থাকা হোসেন চায়নিজ কুড়াল দিয়ে নজরুলের মাথায় আঘাত করেন। তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্মৃতি তার মুখ চেপে ধরেন এবং হোসেন এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেন। পরে লাশ ছয় টুকরা করে বস্তায় ভরে বাড়ির পাশে তিতাস নদীতে ফেলে দেন।
ঘটনার পর থেকে নজরুলকে কোথাও পাওয়া না গেলে তার বাবা তিতাস থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে আজ সকাল থেকে নদে লাশ উদ্ধারে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল কাজ করার পর একটি ইটভর্তি প্লাস্টিকের ব্যাগ থেকে দুটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করা হয়।

ADVERTISEMENT
Responsive