ব্রেকিং নিউজ
ভুয়া নথিতে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারকালে আটক! চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আহত ৩ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার ভুয়া নথিতে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারকালে আটক! চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আহত ৩ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার

দুটি ড্রামে পড়ে ছিল খণ্ডিত মরদেহ

By Rasel Das | ১৩ নভেম্বর, ২০২৫ | 171 views
দুটি ড্রামে পড়ে ছিল খণ্ডিত মরদেহ

ADVERTISEMENT
728 x 90

বিশেষ প্রতিনিধি
ঢাকা
রাজধানীর জাতীয় ঈদগাহের সামনে দুটি ড্রামভর্তি অজ্ঞাতপরিচয় একজনের খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। খবর শুনে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পুলিশ এসে ড্রাম দুটি খুলে অজ্ঞাতপরিচয় এক পুরুষের খণ্ডিত মরদেহ দেখতে পায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

সরেজমিনে দেখা যায়, মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। দুটি নীল রঙের ড্রাম থেকে মরদেহ বের করা হয়। ড্রামের মধ্যে চাল ছিল এবং কালো পলিথিন দিয়ে মোড়ানো ছিল মরদেহের খণ্ডিত অংশ।

শাহাদাত হোসেন নামের একজন ড্রাম দুটি খুলে মরদেহ বের করেন। তিনি গণমাধ্যমকে জানান, পুলিশ এসে ড্রাম খুলতে বললে আমি ড্রাম খুলি। এরপর দুটি ড্রাম খুলে একজনের একাধিক খণ্ডে খণ্ডিত মরদেহ বের করি।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে।

পুলিশের ধারণা, দু-একদিন আগে হত্যার পর হত্যাকারীরা এখানে ড্রামে করে মরদেহ ফেলে গেছে।

খণ্ডিত মরদেহের গালা থেকে পা পর্যন্ত সবকিছুই আলাদা করা। মুখে দাড়ি রয়েছে। বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

ADVERTISEMENT
Responsive