ব্রেকিং নিউজ
ভুয়া নথিতে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারকালে আটক! চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আহত ৩ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার ভুয়া নথিতে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারকালে আটক! চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আহত ৩ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার

ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম নামে প্রতারণা, সাথে ২ কোটি টাকার বেশী জালনোটসহ গ্রেফতার ০২

By Rasel Das | ০৬ আগস্ট, ২০২৫ | 182 views
ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম নামে প্রতারণা, সাথে ২ কোটি টাকার বেশী জালনোটসহ গ্রেফতার ০২

ADVERTISEMENT
728 x 90

ক্রাইম প্রতিনিধি :: গুলশানে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বিন্যান্স (Binance) এর মাধ্যমে প্রতারণামুলকভাবে ডলার ক্রয়ের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো: ১। রুবেল আহম্মদ (৩৮) ও তাপস বাড়ৈ (৩০) ।

এসময় তাদের হেফাজত থেকে এক কোটি ৩৫ লক্ষ ৭৮ হাজার টাকার জাল নোট, ২২ হাজার নগদ টাকা ও ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গত মঙ্গলবার ৫ আগস্ট ২৫ইং, রাজধানীর গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গুলশান থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার ৫ আগস্ট ২৫ইং, থানার একটি নিয়মিত টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গুলশান-২ এলাকায় কতিপয় ব্যক্তি বিন্যান্স (Binance) প্লাটফর্ম এর মাধ্যমে ডলার ক্রয়ের জন্য জাল টাকাসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় গুলশান-২ এলাকায় অভিযান পরিচালনা করে ২৬ লক্ষ টাকার জাল নোটসহ রুবেল আহম্মেদকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়। রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে মিরপুর ও পরবর্তীতে রাত ০৯:৩০ ঘটিকায় গুলশান-২ এলাকায় অভিযান পরিচালনা করে গুলশানের একটি আবাসিক হোটেলের একটি কক্ষ হতে আরও ৮৯ লক্ষ ৯২ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয় এবং একই হোটেল হতে তাপস বাড়ৈ নামে এই চক্রের আরও একজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ১৯ লক্ষ ৯৬ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনসহ পলাতক দুইজন ও অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে গুলশান থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বিপুল পরিমাণ জাল টাকার উৎস এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

ADVERTISEMENT
Responsive