ব্রেকিং নিউজ
ভুয়া নথিতে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারকালে আটক! চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আহত ৩ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার ভুয়া নথিতে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারকালে আটক! চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আহত ৩ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার

গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

By admin | ২০ জুলাই, ২০২৫ | 259 views
গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

ADVERTISEMENT
728 x 90

রাজধানীর গুলিস্তান ও আজিমপুর এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের হরতালের সমর্থনে বাস পোড়ানোর ঘটনা সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে। প্রকৃতপক্ষে উক্ত ভিডিওগুলো পুরনো এবং কিছু কুচক্রী মহল উদ্দেশ্যমূলকভাবে এগুলোকে সাম্প্রতিক ঘটনা হিসেবে প্রচার করছে। উল্লিখিত এলাকাগুলোতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। জনমনে অহেতুক ভীতি ও আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা হিসেবে একটি কুচক্রী মহল এই পুরনো ভিডিও ও ছবি ব্যবহার করে তাদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে। যে কোনো ধরনের সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। নগরবাসীকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ADVERTISEMENT
Responsive