ব্রেকিং নিউজ
ভুয়া নথিতে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারকালে আটক! চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আহত ৩ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার ভুয়া নথিতে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারকালে আটক! চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আহত ৩ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার

সাতকানিয়ায় সেনাবাহিনী ও পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার ১

By admin | ০৬ আগস্ট, ২০২৫ | 181 views
সাতকানিয়ায় সেনাবাহিনী ও পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার ১

ADVERTISEMENT
728 x 90

মোহাম্মদ হোছাইন, সাতকানিয়া :: চট্টগ্রামের সাতকানিয়ায় সেনাবাহিনী ও পুলিশের অভিযানে বিদেশি অস্ত্র-গুলি ও ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার কৃত ব্যাক্তির নাম হল মোঃ জানে আলম (৪০) সাতকানিয়া
উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড করাইয়া নগর এলাকার ছালেহ আহমদের পুত্র বলে পুলিশ জানায়।মঙ্গলবার (৫ আগষ্ট) রাত সাড়ে ১১টার দিকে সদর ইউনিয়নের করাইয়া নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে করাইয়া নগর এলাকার লায়লার বাপের বাড়িতে সেনাবাহিনীর টহল দলসহ অভিযান চালিয়ে জানে আলম নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত পুরাতন বিদেশি রিভালবার,একটি পুরাতন কার্তুজ ও একটি কার্তুজের খোসা,২৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহেদুল ইসলাম বলেন,মাদক ও অস্ত্রসহ জানে আলম নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ADVERTISEMENT
Responsive