মোহাম্মদ হোছাইন
সাতকানিয়া
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানি হাটে অবস্থিত মা শিশু জেনারেল হাসপাতালের বিল্ডিংটি হাসপাতালের জন্য ভাড়া নিয়ে ভাড়ার মেয়াদ শেষ হলেও জমিদারকে বিল্ডিংটি ফেরত না দেওয়ার দায়ে মা শিশু জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করছে জমিদার পক্ষ।
২৯জানুয়ারি বৃহস্পতিবার মাগরিবের পরে কেরানি হাটে অবস্থিত আল আকসা রেস্টুরেন্টের হলরুমে জমিদার বদিউল আলমের ছেলে সাইফুল আলম সাংবাদিকদের সামানে লিখিত বক্তব্য পাঠ করেন।
জমিদার বদিউল আলমের পক্ষে জমিদার বদিউল আলমের ছেলে সাইফুল আলম বলেন আমার বাবার খরিদা জমির
উপর আমাদের নিজ অর্থায়নে নির্মিত ভবন যার নাম হাবিয়া খাতুন কমপ্লেক্স এর ২য় তলা থেকে ৫ম তলা পর্যন্ত
গত ০১/০১/২০১৬ইং তারিখ থেকে ০১/০১/২০২৬ পর্যন্ত ১০ বছর মেয়াদের জন্য বিভিন্ন শর্ত সাপেক্ষে ওচমান আলী,
শহীদুল ইসলাম বাবর ও আজিজুল হক কে ভাড়ায় চুক্তি সম্পাদন করি,শর্তে উল্লেখ থাকে যে নির্দিষ্ট মেয়াদ শেষে
আমাদের বিল্ডিং সম্পূর্ণ খালি অবস্থায় দখল বুঝায়া দিবে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে মেয়াদ পূর্ণ হওয়ার
পরেও বিল্ডিং এর দখল খালি করতে বিভিন্ন তালবাহানা করতেছে।উল্লেখ থাকে যে এই ব্যক্তিগণ পূর্ব থেকে সন্ত্রাসী,
জোর দখলকারী এবং বহু পেশি শক্তির মাধ্যমে লোকের সম্পত্তি দখল করার অনেক নজির রয়েছে।ঠিক একই প্রক্রিয়ায় আমদের
বিল্ডিং দখল করে রেখেছে। মেয়াদ পূর্ণ হওয়ার ৬মাস আগে থেকে নোটিশের মাধ্যেমে জানাই যেন মেয়াদ পূর্ণ
হওয়ার সাথে সাথে আমাদের বিল্ডিংটি খালি করে দেন।কিন্তু তাদের দুষ্ঠু মন মানষীকতার কারণে হীন চরিতাত্র করার লক্ষ্যে আমাদের
বিল্ডিং খালি করে নাই।যার প্রেক্ষিতে গত ০২/০১/২০২৬ ইং তারিখে তাদেরকে আমাদের বিল্ডিং
খালি করার জন্য বলতে গেলে আমাদেরকে চাঁদা দাবী এবং মব সৃষ্টি করেছে বলে বাংলাদেশ সেনাবাহিনীর সাতকানিয়ার সেনা ক্যাম্পে অভিযোগ প্রদান করেন।যা পরবর্তীতে সেনা ক্যাম্পে মিথ্যা প্রমাণিত হয়। তারা ইতিপূর্বে
আমাদের চাচাতো ভাইদের সাথে একত্রিত হয়ে আমাদের কষ্টের ক্রয়কৃত জমি এবং বিল্ডিংটি জাল জালিয়াতির মাধ্যেমে
তাদের নামে খতিয়ান সৃষ্টি করে ফেলে। আমরা বহু কষ্টে সাতকানিয়া ভুমি অফিসে তাদের নামে মিছ মামলা করে আমাদের নামে
খতিয়ানে জমি ফেরত আনি। এই ব্যক্তিগণ ফ্যাসিষ্টদের দুষর এবং ওচমান আলী তৎকালীন ফ্যাসিষ্ট আওয়ামীলীগ
সরকারের বিকাশ চেয়ারম্যান এবং বাবর,আজিজ তার অনুসারী।তারা শুধু আমার সাথে করেছে এমন নয় তাদের
বিরুদ্ধে বিভিন্ন জালিয়াতির মামলা চলমান আছে।তার মধ্যে একটি ১৭ জনের স্বাক্ষর জালিয়াতির মামলায় উক্ত আজিজকে
মাননীয় আদলাত সাতকানিয়া আটকপূর্বক জেল হাজতে প্রেরন করে।আরো একটি জালিয়াতির মামলা চট্টগ্রাম
চীফ জুডিশিয়াল আদালতে চলমান যার মামলা নং- ৩৯৬/২০২৪ইং ঠিক একই ভাবে আমাদের বিল্ডিং জোর করে
দখল করে আছে।
সম্মানিত সাংবাদিকগণ আমি আপনাদের মাধ্যেমে জাতি এবং আমার সাতকানিয়া বাসিকে বিষয়টি জানালাম।
এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ পূর্বক আমাদের বিল্ডিংটি খালি অবস্থায় ফেরত পেতে সহযোগিতা কামনা করতেছি।
তারা গত ২৮/০১/২০২৬ইং তারিখে আমাদেরর সমাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে
একটি বানোয়াট মন গড়া সংবাদ সম্মেলন করে।সেখানে উল্লেখ করে যে বালি ও ইট দ্বারা প্রতিবন্ধকতা সৃষ্টি
করেছি।মূলত এই ইট বালি উন্নয়মূখি সম্প্রসারণ করার জন্য আনা হয়েছে।এহেন বানোয়াট সংবাদ সম্মেলনের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সাতকানিয়ার কেরানি হাটে মা শিশু জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন।
By Rasel Das |
২৯ জানুয়ারি, ২০২৬ |
160 views
ADVERTISEMENT
728 x 90
ADVERTISEMENT
Responsive