ব্রেকিং নিউজ
Gmail হ্যাক করে ব্যাংক হিসাব থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ, চট্টগ্রামে ডিবির হাতে গ্রেপ্তার ২ চার বছরের শিশু ধর্ষণ মামলায় মাত্র ৫ কার্যদিবসে অভিযোগপত্র দাখিল টাঙ্গাইল র‍্যাব-১৪ কর্তৃক ৩৬ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার বাকলিয়া থানা পুলিশের অভিযানে ২ কোটি ৪৪ লাখ টাকার বিদেশি মদসহ ৫ জন গ্রেফতার বাকলিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Gmail হ্যাক করে ব্যাংক হিসাব থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ, চট্টগ্রামে ডিবির হাতে গ্রেপ্তার ২ চার বছরের শিশু ধর্ষণ মামলায় মাত্র ৫ কার্যদিবসে অভিযোগপত্র দাখিল টাঙ্গাইল র‍্যাব-১৪ কর্তৃক ৩৬ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার বাকলিয়া থানা পুলিশের অভিযানে ২ কোটি ৪৪ লাখ টাকার বিদেশি মদসহ ৫ জন গ্রেফতার বাকলিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এসপির নাম ব্যবহার করে কয়েক লাখ টাকা আত্মসাৎ, দুই প্রতারক আটক

By Rasel Das | ০৬ জানুয়ারি, ২০২৬ | 224 views
এসপির নাম ব্যবহার করে কয়েক লাখ টাকা আত্মসাৎ, দুই প্রতারক আটক

ADVERTISEMENT
728 x 90

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর 

দিনাজপুরে পুলিশ সুপার জেদান আল মুসার নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর ও ময়মনসিংহ থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রয়েরবাড়ি চরহোসেনপুর গ্রামের ইদ্রিস খন্দকারের ছেলে জুনাইদ খন্দকার (২৪) এবং ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার চরহোসেনপুর গ্রামের এরশাদ আলীর ছেলে মো. হিমেল (২২)।

পুলিশ জানায়, প্রতারক চক্রটি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে নিজেদের পুলিশ সুপার পরিচয় দেয়। নির্বাচনকালীন পুলিশ বক্স স্থাপনের মিথ্যা আশ্বাস দিয়ে তারা বিকাশের মাধ্যমে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর ও ময়মনসিংহ থেকে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চিরিরবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন আরও জানান, এই প্রতারক চক্র শুধু দিনাজপুর নয়, দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয়। তারা সাধারণ মানুষ, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের টার্গেট করে প্রতারণা চালাচ্ছে।

আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সহযোগী ও মূল হোতাদের শনাক্ত করা হয়েছে। দ্রুত তাদেরও আইনের আওতায় আনা হবে বলে পুলিশ আশ্বাস দিয়েছে।


ADVERTISEMENT
Responsive