ব্রেকিং নিউজ
Gmail হ্যাক করে ব্যাংক হিসাব থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ, চট্টগ্রামে ডিবির হাতে গ্রেপ্তার ২ চার বছরের শিশু ধর্ষণ মামলায় মাত্র ৫ কার্যদিবসে অভিযোগপত্র দাখিল টাঙ্গাইল র‍্যাব-১৪ কর্তৃক ৩৬ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার বাকলিয়া থানা পুলিশের অভিযানে ২ কোটি ৪৪ লাখ টাকার বিদেশি মদসহ ৫ জন গ্রেফতার বাকলিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Gmail হ্যাক করে ব্যাংক হিসাব থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ, চট্টগ্রামে ডিবির হাতে গ্রেপ্তার ২ চার বছরের শিশু ধর্ষণ মামলায় মাত্র ৫ কার্যদিবসে অভিযোগপত্র দাখিল টাঙ্গাইল র‍্যাব-১৪ কর্তৃক ৩৬ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার বাকলিয়া থানা পুলিশের অভিযানে ২ কোটি ৪৪ লাখ টাকার বিদেশি মদসহ ৫ জন গ্রেফতার বাকলিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কেরানীগঞ্জ মডেল থানার এসআইয়ের বিরুদ্ধে ঘুষ কারবারের অভিযোগ

By Rasel Das | ০৫ মে, ২০২৬ | 117 views
কেরানীগঞ্জ মডেল থানার এসআইয়ের বিরুদ্ধে ঘুষ কারবারের অভিযোগ

ADVERTISEMENT
728 x 90

সঞ্জয় দত্ত বিশেষ প্রতিনিধি ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) দেলোয়ারের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। একটি সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের দায়িত্ব পাওয়ার পর অভিযোগকারীকে মীমাংসার প্রলোভন দেখিয়ে অর্থ দাবি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভুক্তভোগী মোঃ সুমনের ভাষ্য অনুযায়ী, নিজের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে তিনি কেরানীগঞ্জ মডেল থানায় একটি জিডি করেন। ওই জিডির তদন্তভার দেওয়া হয় সদ্য যোগদান করা এসআই দেলোয়ারকে। দায়িত্ব পাওয়ার পর তিনি বাদী ও বিবাদী উভয় পক্ষকে থানায় ডেকে আপোষ-মীমাংসার প্রস্তাব দেন। এ সময় বিবাদীর সঙ্গে সমঝোতা করে দেওয়ার কথা বলে বাদীর কাছে এক লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ করেন সুমন। তবে বিবাদীপক্ষ মীমাংসায় রাজি না হওয়ায় পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। এরপর এসআই দেলোয়ার অভিযোগকারীকে ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা দাবি করেন বলে জানা যায়। ভীতসন্ত্রস্ত হয়ে সুমন গত সোমবার (৪ মে) নিজের বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা তুলে এসআই দেলোয়ারের হাতে দেন। পাশাপাশি বিষয়টি কাউকে না জানানোর জন্য তাকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এ বিষয়ে জানতে চাইলে এসআই দেলোয়ার টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, “আমি টাকা নিয়েছি, আপনি যা পারেন করেন। তবে আমি ২০ হাজার না, ১০ হাজার টাকা নিয়েছি।” এ ঘটনার প্রতিক্রিয়ায় স্থানীয় এক গণমাধ্যমকর্মী ও মানবাধিকার কর্মী বলেন, বর্তমান সময়ে পুলিশের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক ও লজ্জাজনক। অন্য কয়েকজন সাংবাদিক দাবি করেন, ২০২৪ সালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় কর্মরত থাকাকালেও এসআই দেলোয়ারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ছিল এবং এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। ঘটনাটি ঘিরে থানা ও স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ADVERTISEMENT
Responsive