ব্রেকিং নিউজ
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার সাতকানিয়ার কেরানি হাটে মা শিশু জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। পাঁচলাইশে পুলিশের অভিযানে ৫২টি চোরাই মোবাইলসহ ৩ জন গ্রেফতার কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার সাতকানিয়ার কেরানি হাটে মা শিশু জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। পাঁচলাইশে পুলিশের অভিযানে ৫২টি চোরাই মোবাইলসহ ৩ জন গ্রেফতার

রাজধানীতে বিএনপি–আ.লীগের হামলায় এনসিপির ছয় নেতাকর্মী আহত

By Rasel Das | ২১ ডিসেম্বর, ২০২৫ | 137 views
রাজধানীতে বিএনপি–আ.লীগের হামলায় এনসিপির ছয় নেতাকর্মী আহত

ADVERTISEMENT
728 x 90

বিশেষ প্রতিনিধি ঢাকা

রাজধানীর মিরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয় নেতাকর্মীর ওপর হামলা ও কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় মিরপুর-২ পানির ট্যাংকি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত ছয়জনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় স্থানীয় এনসিপির নেতাকর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেত্রী হোসনেয়ারা সাদিকের বাসায় যান। এ সময় পুলিশের উপস্থিতিতেই এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।

পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

আহত নেতাকর্মীদের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা হারুন ও কামালের নেতৃত্বে এ হামলা চালানো হয়। হামলায় সাবেক আওয়ামী লীগ কর্মীরাও জড়িত ছিলেন বলে অভিযোগ করেন তারা।

এদিকে হামলার ঘটনার পর রাতেই আহতদের দেখতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা হারুন ও পিচ্চি কামাল জড়িত দাবি করে তাদের দ্রুত বিচার দাবি জানান।


ADVERTISEMENT
Responsive