ব্রেকিং নিউজ
ভুয়া নথিতে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারকালে আটক! চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আহত ৩ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার ভুয়া নথিতে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারকালে আটক! চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আহত ৩ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার

সন্দ্বীপ থানা পুলিশের অভিযানে এলজি, কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জচামসহ গ্রেপ্তার ০২

By Rasel Das | ০৫ আগস্ট, ২০২৫ | 300 views
সন্দ্বীপ থানা পুলিশের অভিযানে এলজি, কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জচামসহ  গ্রেপ্তার  ০২

ADVERTISEMENT
728 x 90

চট্টগ্রাম: এলজি, কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জচামসহ ০২ জনকে গ্রেপ্তার করেছে সন্দ্বীপ থানা পুলিশ।

সোমবার ০৪ আগস্ট ২৫ইং দিবাগত রাতে সন্দ্বীপ থানার সারিকাইত থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মো. হান্নান ও মো. আরমান।
চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় হান্নানের কাছ থেকে একটি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পরে তাদের তথ্যে পলাতক সোহেলের দোকানে তল্লাশি করে অস্ত্র তৈরির ক্ষুদ্র যন্ত্রাংশ, ৫ রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে সন্দ্বীপ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

ADVERTISEMENT
Responsive