ব্রেকিং নিউজ
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার সাতকানিয়ার কেরানি হাটে মা শিশু জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। পাঁচলাইশে পুলিশের অভিযানে ৫২টি চোরাই মোবাইলসহ ৩ জন গ্রেফতার কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার সাতকানিয়ার কেরানি হাটে মা শিশু জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। পাঁচলাইশে পুলিশের অভিযানে ৫২টি চোরাই মোবাইলসহ ৩ জন গ্রেফতার

নির্বাচনকে সামনে রেখে সিএমপির ১৬ থানায় ওসির রদবদল

By Rasel Das | ০৬ ডিসেম্বর, ২০২৫ | 156 views
নির্বাচনকে সামনে রেখে সিএমপির ১৬ থানায় ওসির রদবদল

ADVERTISEMENT
728 x 90

মশিউর রহমান নয়ন, বিশেষ প্রতিনিধি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) ১৬ থানায় ওসি পদে রদবদল করা হয়েছে। লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)’র ১৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র। ০৬ ডিসেম্বর শনিবার সিএমপি কমিশনার হাসিব আজিজ লটারির মাধ্যমে সকল থানার ওসি’র রদবদল করেন। এতে কোতোয়ালি থানার ওসি আব্দুল করিমকে পাঁচলাইশ, বাকলিয়াল আফতাব উদ্দিনকে কোতোয়ালি, সদরঘাট থানার ওসি আব্দুর রহিমকে বন্দর, পাঁচলাইশের ওসি সোলায়মানকে বাকলিয়া থানায় বদলি করা হয়েছে। এ ছাড়া বায়েজিদের ওসি জসিম উদ্দিনকে চান্দগাঁও, চান্দগাঁওয়ের জাহেদুল কবিরকে বায়েজিদ, খুলশীর ওসি শাহীনুর আলমকে কর্ণফুলী, ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদকে চকবাজার থানায় বদলি করা হয়েছে। হালিশহর থানার ওসি নুরুল আবছারকে পাহাড়তলী, আকবরশাহ থানার ওসি আরিফুর রহমানকে সদরঘাট, পাহাড়তলী থানার ওসি জামির হোসেন জিয়াকে ডবলমুরিং এবং কর্ণফুলীর ওসি জাহেদুল ইসলামকে খুলশী থানায় বদলি করা হয়েছে। একই আদেশে বন্দর থানার ওসি মোস্তফা আহম্মেদকে পতেঙ্গা, পতেঙ্গার ওসি কাজী সুলতান আহসানকে হালিশহর ও ইপিজেড়ের ওসি কামরুজ্জামানকে আকবরশাহ থানায় বদলি করা হয়েছে। এদিকে চকবাজার থানার ওসি শফিকুল ইসলামকে সিটিএসবিতে পদায়ন করা হয়েছে। ইপিজেড থানায় নতুন মুখ আসছে।

ADVERTISEMENT
Responsive