ব্রেকিং নিউজ
বোয়ালখালীতে অটোরিকশা ছিনতাই ও হত্যাচেষ্টা মামলার মূল আসামি আটক ডবলমুরিং মডেল থানার অভিযানে ১৩ জন গ্রেপ্তার, উদ্ধার বাস Gmail হ্যাক করে ব্যাংক হিসাব থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ, চট্টগ্রামে ডিবির হাতে গ্রেপ্তার ২ চার বছরের শিশু ধর্ষণ মামলায় মাত্র ৫ কার্যদিবসে অভিযোগপত্র দাখিল টাঙ্গাইল র‍্যাব-১৪ কর্তৃক ৩৬ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার বোয়ালখালীতে অটোরিকশা ছিনতাই ও হত্যাচেষ্টা মামলার মূল আসামি আটক ডবলমুরিং মডেল থানার অভিযানে ১৩ জন গ্রেপ্তার, উদ্ধার বাস Gmail হ্যাক করে ব্যাংক হিসাব থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ, চট্টগ্রামে ডিবির হাতে গ্রেপ্তার ২ চার বছরের শিশু ধর্ষণ মামলায় মাত্র ৫ কার্যদিবসে অভিযোগপত্র দাখিল টাঙ্গাইল র‍্যাব-১৪ কর্তৃক ৩৬ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার

বোয়ালখালীতে অটোরিকশা ছিনতাই ও হত্যাচেষ্টা মামলার মূল আসামি আটক

By Rasel Das | ০৬ জুন, ২০২৬ | 47 views
বোয়ালখালীতে অটোরিকশা ছিনতাই ও হত্যাচেষ্টা মামলার মূল আসামি আটক

ADVERTISEMENT
728 x 90

বোয়ালখালী প্রতিনিধিঃ- চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রিকশা চালক আবদুল নবী (৫০)–কে কুপিয়ে গুরুতর আহত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় মূলহোতা রিগ্যান বিশ্বাস (৩৫)–কে গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা পুলিশ। তার স্বীকারোক্তির ভিত্তিতে হামলায় ব্যবহৃত ধারালো দা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নগরীর মোগলটুলি এলাকায় অভিযান চালিয়ে তাকে ফাঁদ পেতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিগ্যান বিশ্বাস বোয়ালখালীর কধুরখীল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বৈদ্য বাড়ির স্বপন বিশ্বাসের ছেলে। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ঘটনার পর আহত আবদুল নবীর স্ত্রী রোজী আক্তার বাদী হয়ে রিগ্যান বিশ্বাসকে প্রধান আসামি এবং অজ্ঞাত আরও একজনকে আসামি করে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেন। বর্তমানে গুরুতর আহত আবদুল নবী চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থা এখনও আশঙ্কাজনক। বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা জানান, হামলার পর ছিনতাই করা অটোরিকশাটি চরণদ্বীপ এলাকায় ফেলে পালিয়ে যায় আসামি। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য বিশ্লেষণ করে তার সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে ৩২৩/৩০৭/৩৯৪/৩৯৭ ধারায় মামলা (নং-০৩) রুজু করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে যাত্রীবেশে ওঠা দুর্বৃত্তরা কধুরখীল ইউনিয়নের জলিল আম্বিয়া কলেজ এলাকায় আবদুল নবীকে কুপিয়ে গুরুতর আহত করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। ভুক্তভোগী চালক বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী এলাকার বাসিন্দা।

ADVERTISEMENT
Responsive