নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন বড়পুল মোড়ে সরকারি কর্তব্যে বাধা প্রদান এবং ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। অবৈধ মেক্সিমা অটো টেম্পু ও ব্যাটারিচালিত অটোরিকশা আটকের জেরে বিবাদীপক্ষ সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর এই আক্রমণ চালায়। এতে টিএসআই মোঃ জাহিদ হোসেনসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
গত ২০ মার্চ, ২০২৬ ইং, রাত ৮: ৩০ বড়পুল মোড় এক্সেস রোডের মুখে ডিউটিরত ছিলেন ট্রাফিক পশ্চিম বিভাগের টিএসআই মোঃ জাহিদ হোসেন এবং তার সঙ্গীয় ফোর্স। ওই সময় নিষিদ্ধ ঘোষিত রাস্তায় একটি মেক্সিমা অটো টেম্পু (চট্ট মেট্রো-ফ-১১-০৭৬৩) যাত্রী নিয়ে যাওয়ার সময় পুলিশ সেটিকে থামানোর সংকেত দেয়। চালক মোঃ আলমগীর সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করলে পুলিশ গাড়িটি আটক করে।
কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এবং চালক উদ্ধত্যপূর্ণ আচরণ করায় পুলিশ গাড়িটি জব্দ করে। এর কিছুক্ষণ পরই একটি অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা আটক করা হয়।
গাড়ি দুটি ডাম্পিং স্টেশনে পাঠানোর জন্য রেকার ডাকা হলে ১নং বিবাদী আলমগীর এবং অটোরিকশার মালিক শাকিল ও নুপুর হিজড়া, মুন্নি আক্তারসহ আরও ২০-২৫ জন হিজড়া ও অজ্ঞাতনামা ব্যক্তি ঘটনাস্থলে জড়ো হয়। তারা পুলিশকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং একপর্যায়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।
হামলায় টিএসআই জাহিদ হোসেনের ডান হাতের আঙুল, ঠোঁট এবং বাম পায়ের হাঁটুতে গুরুতর আঘাত প্রাপ্ত হন। বিবাদীরা পুলিশের ইউনিফর্ম ছিঁড়ে ফেলে এবং চশমা ভেঙে দেয়। হামলার মুখে বিবাদীরা অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে হালিশহর থানার টহল পুলিশ এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত পুলিশ কর্মকর্তা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন।
এই ঘটনায় টিএসআই জাহিদ হোসেন বাদী হয়ে হালিশহর থানায় ১নং বিবাদী মোঃ আলমগীর, ২নং বিবাদী শাকিল ও নুপুর হিজড়া এবং ৩নং বিবাদী মুন্নি আক্তারসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ১৮৬/১৮৯/৩৫৩/৩৩২/৩৪ ধারায় মামলা দায়ের করেছেন।
সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশকে জখম করার অভিযোগে আসামিদের গ্রেপ্তারে অভিযানে ২২/০৩/২০২৬ ইংরেজি রাত ৯টায় হালিশহর থানার কর্তব্যরত পুলিশের এস.আই সাগর ১নং আসামি আলমগীরকে গ্রেফতার দেখাতে সক্ষম হয়েছে। অন্যান্যদের আইনের আওতায় আনার কার্যক্রম চলমান।
চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আহত ৩
By Rasel Das |
২৬ মার্চ, ২০২৬ |
131 views
ADVERTISEMENT
728 x 90
ADVERTISEMENT
Responsive