ব্রেকিং নিউজ
Gmail হ্যাক করে ব্যাংক হিসাব থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ, চট্টগ্রামে ডিবির হাতে গ্রেপ্তার ২ চার বছরের শিশু ধর্ষণ মামলায় মাত্র ৫ কার্যদিবসে অভিযোগপত্র দাখিল টাঙ্গাইল র‍্যাব-১৪ কর্তৃক ৩৬ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার বাকলিয়া থানা পুলিশের অভিযানে ২ কোটি ৪৪ লাখ টাকার বিদেশি মদসহ ৫ জন গ্রেফতার বাকলিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Gmail হ্যাক করে ব্যাংক হিসাব থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ, চট্টগ্রামে ডিবির হাতে গ্রেপ্তার ২ চার বছরের শিশু ধর্ষণ মামলায় মাত্র ৫ কার্যদিবসে অভিযোগপত্র দাখিল টাঙ্গাইল র‍্যাব-১৪ কর্তৃক ৩৬ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার বাকলিয়া থানা পুলিশের অভিযানে ২ কোটি ৪৪ লাখ টাকার বিদেশি মদসহ ৫ জন গ্রেফতার বাকলিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইউক্রেনের রাজধানী কিয়েভে গত ২ দিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে

By Rasel Das | ২৬ জানুয়ারি, ২০২৬ | 236 views
ইউক্রেনের রাজধানী কিয়েভে  গত ২ দিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে

ADVERTISEMENT
728 x 90

আন্তর্জাতিক নিউজ:-

রুশ বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে গত ২ দিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে ১ হাজার ৩৩০টি অ্যাপার্টমেন্ট ভবন। রোববার (২৫ জানুয়ারি) কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎশ্চকো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ।


স্থানীয় সময় শনিবার রাজধানী কিয়েভসহ দেশজুড়ে ব্যাপকমাত্রায় ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই হামলায় কিয়েভের ১ হাজার ৩৩০টি অ্যাপার্টমেন্ট ভবনসহ পুরো ইউক্রেনে ১২ লাখ বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে বাড়িঘরে বিদ্যুৎ না থাকায় ব্যাপক ভোগান্তিতে পড়েছেন ইউক্রেনের লাখ লাখ মানুষ।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, শনিবারের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সমূহ ক্ষয়ক্ষতি হয়েছে।বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হওয়ার নিশ্চয়তাও দেয়নি ইউক্রেন সরকার।
গত ১৮ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত এক সপ্তাহে রাজধানী কিয়েভসহ পুরো ইউক্রেনে মোট ১ হাজার ৭০০টি সুইসাইডাল ড্রোন, ১ হাজার ৩৮০টি বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী।

ADVERTISEMENT
Responsive