র্যাব-১৪ টাঙ্গাইল এর মাদকবিরোধী অভিযানে ০১ নারী মাদককারবারি গ্রেপ্তার
By Rasel Das |
০৭ মে, ২০২৬ |
176 views
ADVERTISEMENT
728 x 90
মিম যুলকার নাইন রাফি
ব্যুরো প্রধান,টাঙ্গাইল
বাংলাদেশকে মাদকমুক্ত করার অঙ্গীকার বাস্তবায়নে র্যাব-১৪, ময়মনসিংহ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ০৬ মে ২০২৬খ্রিঃ দুপুর অনুমান ১৪.৪৫ ঘটিকায় টাঙ্গাইল জেলার সদর থানার আশেকপুর বাইপাস এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে রাজশাহীগামী‘‘হানিফ পরিবহন’’ নামক যাত্রীবাহী বাস তল্লাশি করে যাত্রীবেশে থাকা সন্দেহভাজন নারী মাদককারবারি মোছাঃ তাসলিমা নাসরিন (৪১), জেলা-রাজশাহীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য ও দেখানো মতে হেফাজতে থাকা ভ্যানিটি ব্যাগের ভিতর হতে ৩৯৮৫ (তিন হাজার নয়শত পঁচাশি) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নারী মাদককারবারি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেপ্তারকৃত মাদককারবারির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল সদর থানায় আলামতসহ মাদককারবারিকে হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে এবং মাদকমুক্ত সমাজ গঠনে র্যাব-১৪, ময়মনসিংহের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ADVERTISEMENT
Responsive