বাকলিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার
By Rasel Das |
০৫ মে, ২০২৬ |
153 views
ADVERTISEMENT
728 x 90
সঞ্জয় দত্ত,
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার উদ্যোগে পরিচালিত বিশেষ তল্লাশী অভিযানে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে ২০২৬) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে বাকলিয়া থানাধীন নতুনব্রীজ শহীদ বশরুজ্জামান গোল চত্বর এলাকায় পুলিশ বক্সের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) নাসিম উল হক ইমরান, এএসআই (নিঃ) হামিদুল ইসলাম ও এএসআই (নিঃ) মহিন উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন। এসময় আশিকুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার গোবিন্দপুর ইউনিয়নের কুলারপাড়া এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ADVERTISEMENT
Responsive