ব্রেকিং নিউজ
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার সাতকানিয়ার কেরানি হাটে মা শিশু জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। পাঁচলাইশে পুলিশের অভিযানে ৫২টি চোরাই মোবাইলসহ ৩ জন গ্রেফতার কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার সাতকানিয়ার কেরানি হাটে মা শিশু জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। পাঁচলাইশে পুলিশের অভিযানে ৫২টি চোরাই মোবাইলসহ ৩ জন গ্রেফতার

৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরুর দাবি ভিপি সাদিক কায়েমের

By Rasel Das | ১৫ ডিসেম্বর, ২০২৫ | 115 views
৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরুর দাবি ভিপি সাদিক কায়েমের

ADVERTISEMENT
728 x 90

সফিউল আজম রুবেল
স্টাফ রিপোর্টার


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।

সোমবার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, আমাদের ভাই শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, এর পরিকল্পনাকারী ও সহায়তাকারী—সব সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সংশ্লিষ্ট সব অর্গানকে দ্রুত জবাবদিহিতার আওতায় আনতে হবে। যাদের গাফিলতি প্রমাণিত হবে, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।

তিনি আরও বলেন, যারা এই হামলাকে সমর্থন দিয়েছে এবং হাদি ভাইসহ জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য হিসেবে উপস্থাপন করেছে, সেই তথাকথিত কালচারাল ফ্যাসিস্টদের সামাজিকভাবে সম্পূর্ণ বয়কট করতে হবে। এসব পদক্ষেপ দ্রুত দৃশ্যমান করতে হবে।

ভিপি সাদিক কায়েম বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। সংগঠনটির বিভিন্ন স্তরের সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধার নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সরকারের কোনো ধরনের অবহেলা আমরা আর মেনে নেব না।

তিনি আরও বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে। পাশাপাশি গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার দাবি জানান তিনি।

অভিযুক্তদের ফেরত না দেওয়া পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না বলেও জানান ভিপি। তিনি বলেন, এসব দাবি অনতিবিলম্বে বাস্তবায়ন না হলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না ঘটলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

ADVERTISEMENT
Responsive