ব্রেকিং নিউজ
ভুয়া নথিতে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারকালে আটক! চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আহত ৩ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার ভুয়া নথিতে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারকালে আটক! চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আহত ৩ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন আহত হামলা ও মারধর করে জোরপূর্বক জায়গা দখল: ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। সিএমপির নিষিদ্ধ ৩৩০ তালিকার শীর্ষ সন্ত্রাসী আকতার গ্রেপ্তার

ডিবি'র অভিযানে মোহাম্মদপুরে হত্যাচেষ্টার ঘটনায় আরও ০৪ সদস্য গ্রেফতার

By Rasel Das | ৩১ জুলাই, ২০২৫ | 753 views
ডিবি'র অভিযানে মোহাম্মদপুরে হত্যাচেষ্টার ঘটনায় আরও ০৪ সদস্য গ্রেফতার

ADVERTISEMENT
728 x 90

বিশেষ প্রতিনিধি ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় একই পরিবারের সাত সদস্যকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় পাটালি গ্রুপের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। গ্রেফতারকৃতরা হলো: ১। মোঃ ফরহাদ (২৩) ২। মোঃ হাসান ওরফে পাটালি হাসান (২২) ৩। মো: আলমগীর ওরফে ফর্মা আলমগীর (৩৭) ও ৪। মোঃ রফিক (২৩)। ডিবি তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, গত ১৪ মে ২৫ রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন জাফরাবাদ ইত্যাদির মোড়ে বাদী মোঃ আনোয়ার হোসেনের বসতবাড়ির সামনে পাটালি হাসানের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র ও চাপাতি নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে বাদীসহ তার পরিবারের সাত সদস্য গুরুতর রক্তাক্ত জখম হন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টার একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। ডিবি তেজগাঁও বিভাগ সূত্রে আরও জানা যায়, উক্ত ঘটনার প্রেক্ষিতে ডিবি তেজগাঁও বিভাগের একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় আজ বৃহস্পতিবার ৩১ জুলাই ২৫ ইং ভোর আনুমানিক ০৪:০০ ঘটিকায় জিগাতলা এলাকায় অভিযান পরিচালনা করে ফরহাদকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে সকাল ০৬:০০ ঘটিকায় কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় অভিযান পরিচালনা করে হাসান, আলমগীর ও রফিককে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে হামলায় ব্যবহৃত চারটি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন । কিশোর গ্যাং গ্রুপের অন্যান্য পলাতক সদস্যদের গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারের নিমিত্তে অভিযান অব্যাহত রয়েছে।

ADVERTISEMENT
Responsive