ব্রেকিং নিউজ
Gmail হ্যাক করে ব্যাংক হিসাব থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ, চট্টগ্রামে ডিবির হাতে গ্রেপ্তার ২ চার বছরের শিশু ধর্ষণ মামলায় মাত্র ৫ কার্যদিবসে অভিযোগপত্র দাখিল টাঙ্গাইল র‍্যাব-১৪ কর্তৃক ৩৬ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার বাকলিয়া থানা পুলিশের অভিযানে ২ কোটি ৪৪ লাখ টাকার বিদেশি মদসহ ৫ জন গ্রেফতার বাকলিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Gmail হ্যাক করে ব্যাংক হিসাব থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ, চট্টগ্রামে ডিবির হাতে গ্রেপ্তার ২ চার বছরের শিশু ধর্ষণ মামলায় মাত্র ৫ কার্যদিবসে অভিযোগপত্র দাখিল টাঙ্গাইল র‍্যাব-১৪ কর্তৃক ৩৬ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার বাকলিয়া থানা পুলিশের অভিযানে ২ কোটি ৪৪ লাখ টাকার বিদেশি মদসহ ৫ জন গ্রেফতার বাকলিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লক্ষ্মীপুর গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

By Rasel Das | ১৬ নভেম্বর, ২০২৫ | 215 views
লক্ষ্মীপুর গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ADVERTISEMENT
728 x 90

সঞ্জয় দত্ত
স্টাফ রিপোর্টার


রোববার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের দ্রুত চেষ্টা ও ব্যাংকের পাহারাদারের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি ব্যাংকের।

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ব্যাংকের পাহারাদার মো. হানিফ জানান, ভোর প্রায় ৪টার দিকে কে বা কারা ব্যাংকের সামনে ময়লা-আবর্জনা জড়ো করে আগুন ধরিয়ে দেয়। আগুনের ধোঁয়া দেখে তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ব্যাংক ম্যানেজার মো. রেজাউল করিম বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে পাহারাদারের দেখতে পায়। পরে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় ব্যাংকের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি নিশ্চিত করেন।

ঘটনার কারণ তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান।

ADVERTISEMENT
Responsive