ব্রেকিং নিউজ
Gmail হ্যাক করে ব্যাংক হিসাব থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ, চট্টগ্রামে ডিবির হাতে গ্রেপ্তার ২ চার বছরের শিশু ধর্ষণ মামলায় মাত্র ৫ কার্যদিবসে অভিযোগপত্র দাখিল টাঙ্গাইল র‍্যাব-১৪ কর্তৃক ৩৬ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার বাকলিয়া থানা পুলিশের অভিযানে ২ কোটি ৪৪ লাখ টাকার বিদেশি মদসহ ৫ জন গ্রেফতার বাকলিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Gmail হ্যাক করে ব্যাংক হিসাব থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ, চট্টগ্রামে ডিবির হাতে গ্রেপ্তার ২ চার বছরের শিশু ধর্ষণ মামলায় মাত্র ৫ কার্যদিবসে অভিযোগপত্র দাখিল টাঙ্গাইল র‍্যাব-১৪ কর্তৃক ৩৬ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার বাকলিয়া থানা পুলিশের অভিযানে ২ কোটি ৪৪ লাখ টাকার বিদেশি মদসহ ৫ জন গ্রেফতার বাকলিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাবনায় আবাসিক হোটেলে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার, মালিক-স্টাফ পলাতক

By Rasel Das | ০৫ মে, ২০২৬ | 137 views
পাবনায় আবাসিক হোটেলে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার, মালিক-স্টাফ পলাতক

ADVERTISEMENT
728 x 90

পাবনা প্রতিনিধি পাবনা শহরের একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাতনামা এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই হোটেলের মালিক ও কর্মচারীরা পলাতক রয়েছেন। মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের আওরঙ্গজেব রোডে অবস্থিত ‘লাকি বোর্ডিং’ নামের একটি আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, হোটেলের একটি কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ বের হলে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে ভেতর থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। মরদেহের গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে, যা দেখে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার পর থেকেই হোটেলটির মালিক ও কর্মচারীদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হোটেলটি বন্ধ রয়েছে। এ কারণে হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনী। পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহটি হোটেলেই রাখা হয়েছে এবং সিরাজগঞ্জ থেকে ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছানোর পর তদন্ত কার্যক্রম জোরদার করা হবে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

ADVERTISEMENT
Responsive