ব্রেকিং নিউজ
Gmail হ্যাক করে ব্যাংক হিসাব থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ, চট্টগ্রামে ডিবির হাতে গ্রেপ্তার ২ চার বছরের শিশু ধর্ষণ মামলায় মাত্র ৫ কার্যদিবসে অভিযোগপত্র দাখিল টাঙ্গাইল র‍্যাব-১৪ কর্তৃক ৩৬ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার বাকলিয়া থানা পুলিশের অভিযানে ২ কোটি ৪৪ লাখ টাকার বিদেশি মদসহ ৫ জন গ্রেফতার বাকলিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Gmail হ্যাক করে ব্যাংক হিসাব থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ, চট্টগ্রামে ডিবির হাতে গ্রেপ্তার ২ চার বছরের শিশু ধর্ষণ মামলায় মাত্র ৫ কার্যদিবসে অভিযোগপত্র দাখিল টাঙ্গাইল র‍্যাব-১৪ কর্তৃক ৩৬ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার বাকলিয়া থানা পুলিশের অভিযানে ২ কোটি ৪৪ লাখ টাকার বিদেশি মদসহ ৫ জন গ্রেফতার বাকলিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
RAB

টাঙ্গাইল র‍্যাব-১৪ কর্তৃক ৩৬ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার

By Rasel Das | ০১ জুন, ২০২৬ | 160 views
টাঙ্গাইল র‍্যাব-১৪ কর্তৃক ৩৬ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার

ADVERTISEMENT
728 x 90

মিম যুলকার নাইন রাফি ব্যুরো প্রধান,টাঙ্গাইল বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সবসময়ই অভিযান পরিচালনা করে আসছে।তারই ধারাবহিকতায় মাদক উদ্ধারের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩,টাঙ্গাইল র‍্যাব-১৪, ময়মনসিংহ এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে ৩৬ বোতল বিদেশী মদ, নগদ অর্থসহ ০২ জন মাদককারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো:১. মোঃ হাসান (২১), ও ২. মোঃ নুরুজ্জামান (১৯), উভয় জেলা-শেরপুর। অভিযানে সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৭ মে ২০২৬খ্রিঃ সকাল অনুমান ১০৩০ ঘটিকায় টাঙ্গাইল সদর থানার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাবনা বাইপাস এলাকায় সিএনজি তল্লাশি করে যাত্রীবেশে থাকা মাদককারবারিদের আটক করে। সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যমতে ব্যাগের ভিতরে বিশেষ কৌশলে রাখা অবৈধ মাদকদ্রব্য ৩৬ বোতল বিদেশী মদ উদ্ধারসহ ০১টি মোবাইল ও নগদ অর্থ ১৭৭০/-টাকা জব্দ করা হয়। প্রাথমিকভাবে জানা যায় যে, গ্রেফতারকৃত কারবারিরা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিদেশী মদ সংগ্রহ করে নিজ হেফজতে রেখে টাঙ্গাইল সহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত বিদেশী মদ এবং গ্রেফতারকৃত মাদককারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ADVERTISEMENT
Responsive