ব্রেকিং নিউজ
Gmail হ্যাক করে ব্যাংক হিসাব থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ, চট্টগ্রামে ডিবির হাতে গ্রেপ্তার ২ চার বছরের শিশু ধর্ষণ মামলায় মাত্র ৫ কার্যদিবসে অভিযোগপত্র দাখিল টাঙ্গাইল র‍্যাব-১৪ কর্তৃক ৩৬ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার বাকলিয়া থানা পুলিশের অভিযানে ২ কোটি ৪৪ লাখ টাকার বিদেশি মদসহ ৫ জন গ্রেফতার বাকলিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Gmail হ্যাক করে ব্যাংক হিসাব থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ, চট্টগ্রামে ডিবির হাতে গ্রেপ্তার ২ চার বছরের শিশু ধর্ষণ মামলায় মাত্র ৫ কার্যদিবসে অভিযোগপত্র দাখিল টাঙ্গাইল র‍্যাব-১৪ কর্তৃক ৩৬ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার বাকলিয়া থানা পুলিশের অভিযানে ২ কোটি ৪৪ লাখ টাকার বিদেশি মদসহ ৫ জন গ্রেফতার বাকলিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রামে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন আটক

By Rasel Das | ২২ মে, ২০২৬ | 105 views
চট্টগ্রামে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন আটক

ADVERTISEMENT
728 x 90

সঞ্জয় দত্ত চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজী পাড়া এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মোঃ এহসান (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা মমতাজ বেগম বাদী হয়ে ডবলমুরিং মডেল থানায় এজাহার দায়ের করেছেন। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে ভিকটিম ফাতেমা আক্তার ইয়ামী (১০) বাড়ির পেছনের মাঠে খেলাধুলা করছিল। এ সময় পার্শ্ববর্তী জালালের কলোনির ইনচার্জ হিসেবে পরিচিত মোঃ এহসান কৌশলে শিশুটিকে হাজী পাড়া আল আমিন হোটেলের বিপরীতে বাম পাশের গলিস্থ আবুল মিয়ার সওদাগর বাড়ির পেছনে টিনের বাউন্ডারী দেওয়া খালি জায়গায় নিয়ে যায়। অভিযোগে বলা হয়, সেখানে সে শিশুটির মুখে একাধিকবার চুমু দেয় এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে স্পর্শ করে। একপর্যায়ে শিশুটির যৌনাঙ্গে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ঘটনাটি দেখতে পেয়ে শিশুটির এক স্বজন দ্রুত পরিবারের সদস্যদের জানায়। পরে শিশুটির মামা মোঃ জাহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে শিশুটির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় আটক করার চেষ্টা করলে অভিযুক্ত পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে ডবলমুরিং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়। বাদী মমতাজ বেগম জানান, পরিবার ও আত্মীয়দের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করা হয়। ডবলমুরিং থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ADVERTISEMENT
Responsive