বাকলিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
By Rasel Das |
২৯ মে, ২০২৬ |
68 views
ADVERTISEMENT
728 x 90
নিউজ ডেস্কঃ-
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমানের নেতৃত্বে থানার বিশেষ অভিযান টিম ২৮ মে ভোর ৫টা ৪০ মিনিটে অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই (নিঃ) মো. শরীফ উল্লাহ ও সঙ্গীয় ফোর্স অংশ নেন।
অভিযান চলাকালে বাকলিয়া থানাধীন ক্ষেতচর ৩ নম্বর গলি মসজিদের সামনে রাস্তার উপর থেকে মো. জসীম শেখ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।
গ্রেফতারকৃত জসীম শেখ ক্ষেতচর বাস্তুহারা এলাকার ৩ নম্বর রোডের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ADVERTISEMENT
Responsive