ব্রেকিং নিউজ
Gmail হ্যাক করে ব্যাংক হিসাব থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ, চট্টগ্রামে ডিবির হাতে গ্রেপ্তার ২ চার বছরের শিশু ধর্ষণ মামলায় মাত্র ৫ কার্যদিবসে অভিযোগপত্র দাখিল টাঙ্গাইল র‍্যাব-১৪ কর্তৃক ৩৬ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার বাকলিয়া থানা পুলিশের অভিযানে ২ কোটি ৪৪ লাখ টাকার বিদেশি মদসহ ৫ জন গ্রেফতার বাকলিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Gmail হ্যাক করে ব্যাংক হিসাব থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ, চট্টগ্রামে ডিবির হাতে গ্রেপ্তার ২ চার বছরের শিশু ধর্ষণ মামলায় মাত্র ৫ কার্যদিবসে অভিযোগপত্র দাখিল টাঙ্গাইল র‍্যাব-১৪ কর্তৃক ৩৬ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার বাকলিয়া থানা পুলিশের অভিযানে ২ কোটি ৪৪ লাখ টাকার বিদেশি মদসহ ৫ জন গ্রেফতার বাকলিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মীরসরাইয়ে প্রবাসীকে হামলা ও অপহরণ মামলায় আসামির রিমান্ড শুনানি

By Rasel Das | ২৫ এপ্রিল, ২০২৬ | 317 views
মীরসরাইয়ে প্রবাসীকে হামলা ও অপহরণ মামলায় আসামির রিমান্ড শুনানি

ADVERTISEMENT
728 x 90

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলার হাদি ফকিরহাট এলাকায় প্রবাসী মো. শাহাদাত হোসেন সেলিমকে হামলা ও অপহরণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত ১নং আসামির রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত আগামী শুনানিতে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন বলে জানা গেছে। গ্রেফতারকৃত আসামি মো. মেহেদী হাসান খোকন (৩০), পিতা মো. আবু তাহের, সাং উত্তর ওয়াহেদপুর (আলম খোনার বাড়ি), ৪নং ওয়ার্ড, ১৫নং ওয়াহেদপুর ইউনিয়ন, থানা মীরসরাই, জেলা চট্টগ্রাম। রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে আগাম জামিনের জন্য চট্টগ্রাম জজ কোর্টে হাজির হলে আদালতের নির্দেশে দায়িত্বরত পুলিশ তাকে আটক করে জেলহাজতে প্রেরণ করে। মামলায় গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে বিজ্ঞ ৫ম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম কর্তৃক আসামিকে হাজতে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে আসামির সংশ্লিষ্টতার বিষয়ে অবগত হয়ে এবং অপরাধের প্রাইমা ফেসি গুরুত্ব বিবেচনায় নিয়ে, আসামির কাছ থেকে অধিকতর তথ্য উদঘাটনের সম্ভাবনা থাকায় মামলার তদন্ত কর্মকর্তা (আইও) আদালতে রিমান্ড আবেদন করেন। মামলায় বাদীপক্ষে নিয়োজিত আইনজীবী অ্যাডভোকেট নূর মোহাম্মদ মাঈনুদ্দিন কর্ণিয়া আমাদের স্থানীয় প্রতিনিধিকে জানান, আসামির বিরুদ্ধে প্রাথমিকভাবে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও অপরাধের প্রকৃত কারণ উদঘাটনে রিমান্ড অত্যন্ত জরুরি। এজন্যই আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে, যা আগামী শুনানিতে মঞ্জুর হতে পারে বলে আমরা আশা করছি। তিনি আরও বলেন, অত্র মামলার আসামিরা পূর্বেও অন্যান্য ব্যক্তিদের সঙ্গে একই ধরনের অপরাধে জড়িত ছিল বলে একাধিক ভুক্তভোগী সুনির্দিষ্ট সাক্ষ্য-প্রমাণসহ আইনের আশ্রয় নিতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে আসামিদের ভয়ে এতদিন তারা সামনে আসতে পারেননি। ভুক্তভোগী প্রবাসী মো. শাহাদাত হোসেন সেলিম জানান, আসামিদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। তার বাড়ির দক্ষিণ পাশে নিজ জমিতে প্রায় দেড় থেকে দুই মাস ধরে সীমানা প্রাচীর নির্মাণ কাজ চলছিল। তিনি বলেন, গত ১৮ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে নির্মাণ কাজ পরিদর্শনে গেলে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসহ আসামিরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি পিঠে আঘাতপ্রাপ্ত হন এবং ডান গালে ঘুষি মেরে আহত হন। ভুক্তভোগীর অভিযোগ, হামলার একপর্যায়ে তাকে জোরপূর্বক একটি অজ্ঞাতনামা সিএনজিতে তুলে অপহরণ করে হাদি ফকিরহাট বাজারে নিয়ে যাওয়া হয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যাওয়ার সময় তাকে হত্যার হুমকি দেয় বলেও অভিযোগ করেন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় তাকে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শারীরিকভাবে কিছুটা সুস্থ হয়ে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার পর তিনি থানায় মামলা দায়ের করেন বলে জানান ভুক্তভোগী। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী কিছুটা সন্তোষ প্রকাশ করেছেন এবং এমন ন্যাক্কারজনক অপরাধে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।।

ADVERTISEMENT
Responsive